চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণের দাবি খেলাফত মজলিসের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২০, ১৮:৫০আপডেট : ১৮ জুলাই ২০২০, ১৮:৫২

চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণের দাবি খেলাফত মজলিসের চামড়া শিল্প বাঁচাতে চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণ করার দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। একইসঙ্গে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য সক্ষম ব্যক্তি-সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
শনিবার (১৮ জুলাই) বিকালে পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের মাসিক নির্বাহী মিটিং এ সভাপতির বক্তব্যে দলের আমির মাওলানা ইসমাঈল নূরপুরী এ আহ্বান জানান। দলের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া এ কথা জানিয়েছেন।
ইসমাঈল নূরপুরী বলেন, ‘চামড়া শিল্প দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে অথচ গত কয়েক বছর ধরে কতিপয় অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে স্বল্পমূল্যে চামড়া ক্রয় করে এ শিল্পকে ধ্বংস করে দিচ্ছে। গরীব-এতিমদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে। প্রধানমন্ত্রীকে দেশের এ শিল্প বাঁচাতে এবং চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণ করার আহবান জানান খেলাফত মজলিস আমির।
ইসমাঈল নূরপুরীর অভিযোগ, বাংলাদেশের অনেক অঞ্চল বন্যায় প্লাবিত। সরকারের পক্ষ থেকে উল্লেখযোগ্য ত্রাণ তৎপরতা দেখা যাচ্ছে না। তিনি সরকারসহ, ধনী ও সকল পেশার মানুষ এবং দলীয় নেতাকর্মীদের সামর্থ্যের আলোকে বন্যার্ত মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।
সংগঠনের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের পরিচালনায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা রেজাউল করীম জালালী, মাওলানা খুরশিদ আলম ক্ষেমই, মুফতি সাঈদ নূর, যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কোরবান আলী কাসেমী, মুফতি শরাফত হোসাইন, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলনা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা প্রমুখ।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম