সাহেদ-পাপিয়ার আশ্রয়দাতাদের হাত ভেঙে দেওয়ার আহ্বান নানকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২০, ২০:১৫আপডেট : ৩১ জুলাই ২০২০, ২০:৫০

সাহেদ-পাপিয়ার আশ্রয়দাতাদের হাত ভেঙে দেওয়ার আহ্বান নানকের আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সাহেদ ও পাপিয়ারা কীভাবে দলে ঢুকে পড়ে? নিশ্চয়ই কোনও ফাঁকফোকর আছে। যে নেতার হাত ধরে ঢোকে সেই নেতার হাত ভেঙে দিতে হবে।

শুক্রবার (৩১ জুলাই) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত ঈদুল আজহা উপলক্ষে অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের আগে তিনি এসব কথা বলেন। জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কে এম আজম খসরু।

প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর কবির নানক দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘সাহেদকে নিয়ে আপনাদের প্রত্যেকের প্রশ্ন আছে। সাহেদরা কীভাবে দলে ঢুকে পড়ে? নিশ্চয়ই কোনও ফাঁকফোকর আছে! কোন নেতার হাত ধরে ঢোকে। ওই নেতার হাত ভেঙে দিতে হবে। শুধু সাহেদের হাত ভাঙলে চলবে না, সাহেদকে যারা দরজা দিয়ে ঢোকায় তাদের হাতও গুঁড়িয়ে দিতে হবে। তবু শেখ হাসিনার দলকে রক্ষা করতে হবে।’ কোনও হাইব্রিড যেন শ্রমিক লীগের আগামী কেন্দ্রীয় কমিটি ও মহানগর কমিটিতে ঢুকতে না পারে এ ব্যাপারে সংগঠনের নেতাদের সতর্ক থাকার অনুরোধ জানান নানক।

নানক বলেন, ‘পাপিয়াকে ধরলেই চলবে না। পাপিয়াকে কে ঢুকিয়েছে, কে আশ্রয় দিয়েছে, কে প্রশ্রয় দিয়েছে, তাকে চিহ্নিত করে ওর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে আগস্ট মাসের কর্মসূচি পালন করার আহ্বান জানান নানক। তিনি আরও বলেন, ‘কিন্তু এই আগস্ট মাসের নামে কোনও চাঁদাবাজি কাউকে করতে দেওয়া হবে না।’

বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা হলেন এ দেশের মেহনতি মানুষের কণ্ঠস্বর। মেহনতি মানুষের প্রতীক। আপনাদের মাধ্যমে সারা দেশের মেহনতি মানুষকে জাগ্রত করার জন্য, উজ্জীবিত করার জন্য এই করোনাকালীন সময়ে মানুষের পাশে থাকবেন। মানুষের জন্য কাজ করবেন। এটাই আমাদের নেত্রীর আকঙ্ক্ষা ও স্বপ্ন। সেই স্বপ্ন পূরণে আপনারা বলিষ্ঠভাবে দায়িত্ব পালন করবেন।

/এমএইচবি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম