‘আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২০, ১৪:৩৩আপডেট : ০৩ আগস্ট ২০২০, ১৪:৩৩

ওবায়দুল কাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি, সার্বভৌম মানচিত্রের চিত্রকর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতি এই আগস্টে হারিয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ। ১৫ ও ২১ আগস্টের ষড়যন্ত্রকারীদের অব্যাহত অপচেষ্টা আজও চলমান। উন্নয়ন-অগ্রযাত্রা বিরোধী এই অপশক্তি সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে।’

গতকাল  রবিবার (২ আগস্ট) রাতে যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগ আয়োজিত এক স্মরণসভায় একথা বলেন তিনি। সম্প্রতি আওয়ামী লীগের প্রয়াত নেতাদের অকাল মৃত্যুতে এই সভার আয়োজন করা হয়। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্মরণসভায় যুক্ত হন। তিনি প্রয়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম, অ্যাডভোকেট সাহারা খাতুন, শেখ আবদুল্লাহ, বদরুদ্দীন আহমেদ কামরানসহ অন্যান্য নেতাদের আত্নার শান্তি কামনা করে বলেন, তাদের অবদান দেশ ও জাতি শ্রদ্ধাবনত চিত্তে আজীবন স্মরণ করবেন।

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার সহযোদ্ধা হিসেবে তারা আজীবন নিরলস কাজ করে গেছেন দল ও জাতীর জন্য।’

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ একটি  পরিবার। দেশ-বিদেশে যেখানেই এ পরিবারের সদস্যরা অবস্থান করুক, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকেই বিনিসুতার মালার মতো অবিচ্ছেদ্য এক বন্ধনে আবদ্ধ। জাতির আদর্শের ঠিকানা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর আস্থার বাতিঘর দেশরত্ন শেখ হাসিনা। যে যেখানেই জীবন-জীবিকার প্রয়োজনে অবস্থান করুক না কেন সবাই হৃদয়ের গভীরে লালন করে লাল সবুজের বাংলাদেশ। আমাদের স্বপ্নের সোনালী দিগন্ত জুড়ে আলো ছড়ায় বঙ্গবন্ধু কন্যার দেখানো সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন। আমরা সমৃদ্ধি অর্জনের পথ ধরে হাঁটি, আর সে পথ নকশায় বিশ্বাসের অফুরন্ত শক্তি যোগায় ডিজিটাল বাংলাদেশ, যার রূপকার নতুন প্রজন্মের অহংকার সজীব ওয়াজেদ জয়।’

ওবায়দুল কাদের যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে তার বিরুদ্ধে সোচ্চার থাকুন এবং সরকারের ইতিবাচক অর্জনগুলো তুলে ধরে তা প্রচার করুন।’

স্মরণসভায় যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগের সভাপতি সোলতান শরিফ ও সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুকসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।

 

 

/এমএইচবি/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের