এতিমের হক মারা হয়েছে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২০, ১৬:৪৩আপডেট : ০৩ আগস্ট ২০২০, ১৮:৩৬

এতিমের হক মারা হয়েছে: রিজভী

দেশের চামড়া শিল্পকে ধ্বংস করে দিয়ে এতিমের হক মারা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘কোরবানির চামড়া মানুষ এতিমখানায় দেয়। এই চামড়া বিক্রি করে এতিমদের খরচ চালানো হয়। আজকে এতিমদের হক মারা হয়েছে।’

সোমবার (৩ আগস্ট) দুপুরে রাজশাহী ও বগুড়ায় বিএনপির দুই নেতার বাসায় গিয়ে তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রিজভী। বগুড়া শহর বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য ওমর ফারুক, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন শওকতের স্ত্রী দিলরুবা শাহিন ক্যানসার ও কারোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করায় তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সান্ত্বনা দেন রিজভী।

রিজভী বলেন, ‘চামড়ার কোনও মূল্য নেই। পথে-ঘাটে চামড়া ফেলে দেওয়া হচ্ছে। চামড়া শিল্পকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই রকম অরাজকতা নৈরাজ্যের মধ্যে দেশ চলছে। ব্যর্থ সরকারের পতন না হলে মানুষের মুক্তি মিলবে না। তাই মানুষের জানমালের নিরাপত্তার জন্য সবার উচিত ঐক্যবদ্ধভাবে এই অবৈধ সরকারের পতন ঘটানো।’

টেকনাফে সাবেক সেনা কর্মকর্তা সিনহা রাশিদ খানকে গুলি করে হত্যা করার প্রতিবাদে রিজভী বলেন, ‘কিসের জন্য এ হত্যা। তারা যে কথা বলছে—তার সত্যতা কতটুকু, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।’

/এসটিএস/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম