‘খালেদা জিয়ার জন্মদিন পালন না করে বাহবা নেওয়ার চেষ্টাই বড় অপরাধ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০২০, ১৫:৩৩আপডেট : ১৪ আগস্ট ২০২০, ১৫:৩৩

জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা ১৫ আগস্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালন না করে বাহবা নেওয়ার চেষ্টাই বড় অপরাধ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘এমন একটি মিথ্যা বানোয়াট জন্মদিনের জন্য বিএনপির জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত।’

শুক্রবার (১৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাতীয় প্রেস ক্লাব আয়োজিত 'বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড: ষড়যন্ত্র দেশে বিদেশে' শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘কাগজে দেখলাম বেগম খালেদা জিয়ার ১৫ আগস্টে কোনও উদযাপন করা হবে না। বাহ, বেশ সুন্দর কথা। বেগম খালেদা জিয়ার ১৫ আগস্টের জন্ম তারিখটা হলো কবে থেকে? ১৯৯৫ সালে হঠাৎ বেগম খালেদা জিয়া ১৫ আগস্ট জন্মগ্রহণ করেছিলেন। উনি এর আগে অবশ্য আরও তিন-চার বার জন্মগ্রহণ করেছে। উনি এবার জন্মদিন পালন করবেন না, এটা বলে যে বাহবা নেওয়ার চেষ্টা করছে এটাই বড় অপরাধ।’

তিনি বলেন, ‘১৫ আগস্ট যেদিন বঙ্গবন্ধুকে হত্যা করা হয় সেদিন উনি হঠাৎ জন্মগ্রহণ করে ঘোষণা দিলেন, সেটা হত্যাকারীদের সমর্থন করা হলো। এটি হত্যাকাণ্ডকে উপহাস করার শামিল। তাই আমি বিএনপিকে অনুরোধ জানাবো, আপনারা সহসাই ঘোষণা দেন, বেগম খালেদা জিয়া হঠাৎ করে ১৫ আগস্ট জন্মগ্রহণের যে ঘোষণা দিয়েছিলেন সেটি এক মিথ্যা বানোয়াট ছিল। এজন্য আমরা ক্ষমাপ্রার্থী। তাহলে জাতি আপনাদের ক্ষমা করবে। পালন করবো না বলে ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের দিনটিকে যে আবার আপনারা উপহাস করছেন, সেটা মনে করিয়ে দিচ্ছেন। সুতরাং এই উপহাস বন্ধ করুন।’

হাছান মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা করার পর পত্রিকায় বড় বড় হেডিং দিয়ে যারা নিবন্ধ লিখেছে, তারাও প্রকারান্তে হত্যাকাণ্ডকে সমর্থন করেছে। অনেকে ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল। সমস্ত বিষয়গুলোকে আমি মনে করি একটা কমিশন গঠন করে তুলে আনা প্রয়োজন। ইতিহাসকে সমৃদ্ধ করার জন্য এবং ভবিষ্যত প্রজন্মকে সত্য জানানোর জন্য এই বিষয়গুলো উঠে আসা প্রয়োজন।’

সেমিনারে জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

/এইচএন/এফএস/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম