এশিয়া কাপে জিতেও পাকিস্তানের মন্ত্রীর কাছ থেকে ট্রফি নেননি ভারতের মেয়েরা

স্পোর্টস ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭

নারী এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা উড়িয়ে শিরোপা জিতে নিয়েছে ভারত। তবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি এই শিরোপা জয়ীদের হাতে তুলে দেবে এখন পর্যন্ত এটি গ্রহণ করেননি ভারতের নারী ক্রিকেটাররা। এতে নারী এশিয়া কাপ ২০২৬-এর ট্রফি বিতরণী অনুষ্ঠান বিলম্ব হয়।

ফাইনালে শ্রীলঙ্কাকে ৭২ রানে হারানোর পর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহসিন নকভি পুরস্কার বিতরণী দলের নেতৃত্বে ছিলেন।

তিনি শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুর হাতে ১৫,০০০ মার্কিন ডলারের রানার্স-আপ চেকও তুলে দেন। সম্প্রচারকারীদের কাছে আতাপাত্তু সাক্ষাৎকার দেওয়ার পর ম্যাচ পরবর্তী ট্রফি বিতরণী অনুষ্ঠানটি হঠাৎই শেষ হয়ে যায়।

প্রতিবেদন অনুযায়ী, নকভি ট্রফি তুলে দিতে গেলে ভারতীয় দল তা গ্রহণে অস্বীকৃতি জানায়। নকভি একইসঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। ২০২৫ সালের পুরুষদের এশিয়া কাপেও একই ধরনের ঘটনা ঘটেছিল, যেখানে ফাইনালে ভারত পাকিস্তানকে পরাজিত করে।

গত বছরের ভারত ও পাকিস্তানের মধ্যকার পুরুষদের এশিয়া কাপ ফাইনাল এবং পরবর্তী ট্রফি বিতরণী অনুষ্ঠান নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল।

নিয়ম অনুযায়ী, এসিসি প্রধান নকভির বিজয়ী দলের হাতে কাঙ্ক্ষিত ট্রফিটি তুলে দেওয়ার কথা ছিল। কিন্তু ভারত ফাইনালে পাকিস্তানকে হারানোর পর ঘটনা সেভাবে এগোয়নি।

দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ উইকেটে জয় পাওয়া সত্ত্বেও ভারতীয় পুরুষ ক্রিকেট দলকে এশিয়া কাপের ট্রফিটি দেওয়া হয়নি, যার ফলে তারা অন্য একটি ট্রফি নিয়ে জয়ের উৎসব পালন করেছিল।

/এফআর/
সম্পর্কিত
প্রতিশোধের ফাইনালে বাজিমাত, এশিয়া কাপ ভারতের
নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন না মমতা
ছিলেন বান্ধবী, চার দশক পর জানলেন তারা আসলে সহোদর বোন
সর্বশেষ খবর
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
গার্মেন্ট শিল্পে বিদেশি কর্মকর্তা ছাড়াও শতভাগ দেশি কর্মসংস্থান সম্ভব: মাহদী আমিন
গার্মেন্ট শিল্পে বিদেশি কর্মকর্তা ছাড়াও শতভাগ দেশি কর্মসংস্থান সম্ভব: মাহদী আমিন
ককটেল ফাটিয়ে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৮
ককটেল ফাটিয়ে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৮
প্রতিশোধের ফাইনালে বাজিমাত, এশিয়া কাপ ভারতের
প্রতিশোধের ফাইনালে বাজিমাত, এশিয়া কাপ ভারতের
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়