বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারীদের বের করতে তদন্ত কমিশন গঠনের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০২০, ১৬:২৭ আপডেট : ১৪ আগস্ট ২০২০, ১৭:১২

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত নেপথ্যের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে তদন্ত কমিশন গঠন করতে সরকারের প্রতি দাবি জানিয়েছে ১৪ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান দলটির সভাপতি রাশেদ খান মেনন ও ফজলে হোসেন বাদশা।

বিবৃতিতে তারা বলেন, ১৯৭৫ সালের এই দিনে ঘাতকচক্র স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে সপরিবারে হত্যা করেছিল। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের নিমর্ম হত্যকাণ্ড ছিল একটি পরিকল্পিত চক্রান্তের অংশ।

মেনন ও বাদশা বলেন, এই হত্যার ষড়ন্ত্রের সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক মহল জড়িত, যারা এখনও নেপথ্যে রয়েছে। গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি দলিলপত্রে যা প্রকাশ পেয়েছিল, তাতে মার্কিন সাম্রাজ্যবাদ এই ষড়যন্ত্রে যুক্ত থাকার প্রমাণ পাওয়া যায়।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেইনের পেনাল্টি মিস, ইংল্যান্ডকে হারিয়ে যাত্রা শুরু স্পেনের
কেইনের পেনাল্টি মিস, ইংল্যান্ডকে হারিয়ে যাত্রা শুরু স্পেনের
ইরানের হরমুজ প্রণালি খোলার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, নতুন হামলার ইঙ্গিত
ইরানের হরমুজ প্রণালি খোলার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, নতুন হামলার ইঙ্গিত
‘জুলাই থেকে বিএনপি শিক্ষা নেয়নি, তাই দলীয়করণ করছে’
‘জুলাই থেকে বিএনপি শিক্ষা নেয়নি, তাই দলীয়করণ করছে’
‘বদরুদ্দীন উমর ছিলেন মার্কস-এঙ্গেলস-লেনিনের যোগ্য শীষ্য’
‘বদরুদ্দীন উমর ছিলেন মার্কস-এঙ্গেলস-লেনিনের যোগ্য শীষ্য’
সর্বাধিক পঠিত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?