এমবাপ্পেকে রেখে কেন চলে গেলো পিএসজির টিম বাস

স্পোর্টস ডেস্ক
০২ মে ২০২৪, ১২:৩০আপডেট : ০২ মে ২০২৪, ১২:৪৫

বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে ১-০ গোলে হারের পর ভিন্ন এক ঘটনা আলোচনার জন্ম দিয়েছে। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগের পর কিলিয়ান এমবাপ্পেকে রেখেই বিমান বন্দরে চলে গেছে পিএসজির টিম বাস!

অনেকে মনে করেছেন, হয়তো নিষ্প্রভ পারফরম্যান্সেই এমন ঘটনা। কিন্তু আসল ব্যাপারটা আসলে এমন নয়। ফরাসি তারকাকে রেখে যাওয়ার সঙ্গে এমন কিছুর সম্পর্ক ছিল না। ড্রাগ টেস্টের অংশ হিসেবে তাকে তখন থেকে যেতে হয়েছিল। এমন তথ্য জানিয়েছে ফ্রেঞ্চ ডেইলি লা প্যারিসিয়ান। 

সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, খেলোয়াড় রেখে যাওয়ার ঘটনা মোটেও নতুন নয়। এসবক্ষেত্রে সংশ্লিষ্ট খেলোয়াড়কে রেখেই টিম বাস চলে যায়। 

কাজ শেষ হয়ে যাওয়ার পরেই এমবাপ্পে গাড়িতে করে বিমান বন্দরে পৌঁছান। সেখানেই ওঠেন প্যারিসগামী বিমানে। 

এদিকে, প্রথম লেগে হেরে যাওয়ার পর দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর আশা করছেন পিএসজি কোচ। লুই এনরিকে এখনও আশাবাদী তার দল ফাইনালে যেতে পারবে। তিনি আরও বলেছেন, ‘এটা ফুটবল। অনেক সময় এটা বিস্ময়কর, আবার অনেক সময় এটা এমনই। আমরা ভিন্ন অবস্থানে থাকলে খুশি হতাম। তার পরও দেখলে মনে হবে লড়াইটা ছিল সমান সমান।’

/এফআইআর/        
সম্পর্কিত
পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উদযাপনে রণক্ষেত্র প্যারিস, গ্রেফতার ৪১৬
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বুদাপেস্টে আজ পিএসজি-আর্সেনাল মহারণ 
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী