দুই দিনে ৪৩ মনোনয়ন ফরম বিতরণ আ.লীগের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২০, ১৯:৪০আপডেট : ১৮ আগস্ট ২০২০, ১৯:৪১

আওয়ামী লীগ চারটি সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে দুই দিনে ৪৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এদের মধ্যে নওগাঁ-৬ আসন থেকে সাত জন, পাবনা-৪ আসন থেকে ১১ জন, ঢাকা-৫ আসন থেকে ৯ জন এবং ঢাকা-১৮ আসন থেকে ১৬ জন। পাঁচটি আসনের জন্য ফরম বিরতণ করা হলেও প্রথম দুই দিনে সিরাজগঞ্জ-১ আসন থেকে কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করেননি।

সোমবার (১৭ আগস্ট) থেকে আওয়ামী লীগ এই পাঁচটি আসনে দলের মনোনয়ন ইচ্ছুকদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে। আগামী ২৩ আগস্ট রবিবার পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদান শেষে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় আগ্রহীদের সাক্ষাৎকার গ্রহণ থেকে দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হবে।

সংসদ সদস্যদের মৃত্যুজনিত কারণে শূন্য হওয়া এ পাঁচটি আসনের মধ্যে পাবনা-৪ ও ঢাকা-৫ আসনের উপনির্বাচন অনুষ্ঠানের প্রথম ৯০ দিন ইতোমধ্যে শেষ হয়েছে।করোনা সংক্রমণ জনিত দ্বৈবদূরর্বিপাকের কারণে নির্বাচন কমিশন আগেই জানিয়ে দিয়েছে এ দুটি আসনের উপনির্বাচন দ্বিতীয় ৯০দিনে হবে, যে সময়টি এখন চলমান। সিরাজগঞ্জ-১ আসনের প্রথম ৯০ দিনের সময়কালের ৬৪ দিন ইতোমধ্যে শেষ হয়েছে। এই আসনের উপনির্বাচনও দ্বিতীয় ৯০ দিনে হবে বলে ইসি সিদ্ধান্ত নিয়েছে। তবে ঢাকা-১৮ এবং নওগাঁ-৬ আসনের উপনির্বাচন অনুষ্ঠানের প্রথম ৯০দিন এখনও চলমান রয়েছে।

কমিশন সূত্রে জানা গেছে, পাঁচটি আসনের মধ্যে পাবনা-৫ ও ঢাকা-১৮ আসনের উপ নির্বাচন সেপ্টেম্বরে শেষদিকে অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২৩ বা ২৪ আগস্ট এ উনির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। সর্বশেষ শূণ্য হওয়া নওগাঁ-৬ আসনের উপনির্বাচনের তফসিলও এই দুটির সাথে হতে পারে বলে জানা গেছে।



 

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম