পাপিয়ার মতো আর কেউ যেন প্রবেশ করতে না পারে: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২০, ১৮:৩৪আপডেট : ২০ আগস্ট ২০২০, ১৯:০০

পাপিয়া ও ওবায়দুল কাদের পাপিয়ার মতো আর কোনও অনুপ্রবেশকারী যেন সংগঠনে ঢুকতে না পারে সেদিকে দৃষ্টি রাখার জন্য যুব মহিলা লীগের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ওবায়দুল কাদের সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ আলোচনা সভায় যুক্ত হন। তিনি বলেন, ‘যুব মহিলা লীগ প্রতিষ্ঠা লগ্ন থেকেই বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন হিসেবে মাঠে ময়দানে জোরালো ভূমিকা পালন করে আসছে। আপনারা জানেন, যেকোনও অনিয়মের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান অত্যন্ত কঠোর ও স্পষ্ট। দলের নাম ভাঙিয়ে কেউ যেন কোনও অপকর্ম করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। কোনও ধরনের সংগঠনবিরোধী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া যাবে না। পাপিয়ার মতো আর কোনও অপকর্মকারী অনুপ্রবেশ যেন করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। দুই-একজনের অপকর্মের জন্য সংগঠনের অনেক অর্জন ম্লান হতে পারে না।’

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি মহাসচিব দেশের স্বাস্থ্য খাত আর রাজনীতিতে নাকি শুধু দুর্যোগই দেখতে পান। আসলে আন্দোলনে, নির্বাচনে ব্যর্থ হয়ে তারা গভীর হতাশায় আছে। দেশের মানুষের সঙ্গেও সম্পর্ক নেই। সংকটে মানুষের পাশে না দাঁড়িয়ে তারা এখন স্বেচ্ছা গৃহবন্দি। মিডিয়ায় চিরাচরিত মিথ্যাচারই এখন তাদের প্রধান কাজ। অন্ধের হাতি দেখার মতো বিএনপি চারদিকে দুর্যোগ দেখতে পাচ্ছে।’

যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মারুফা আক্তার পপি প্রমুখ।

আরও পড়ুন- সাহেদ, শামীম, পাপিয়া, পাপুলদের তালিকা কত লম্বা হবে আ. লীগে? 

/এমএইচবি/এফএস/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম