খালেদা জিয়াকে হুকুমের আসামি করা জনগণের দাবি: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২০, ১৪:৩২আপডেট : ২৪ আগস্ট ২০২০, ১৫:০৬

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করা এখন জনগণের দাবি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘খালেদা জিয়াকে হুকুমের আসামি করতে জনগণ দাবি তুলেছে। আর এ কারণে  বিএনপি নেতারা এখন উল্টাপাল্টা বক্তব্য রাখতে শুরু করেছেন।’

সোমবার (২৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আওয়ামী হকার্স লীগ আয়োজিত ১৫ আগস্ট হত্যাকাণ্ড ও ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িতদের বিচার দাবিতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘ক্ষমতাকে স্থায়ী করতে খালেদা জিয়া তার পুত্র তারেক রহমানের মাধ্যমে ২১ আগস্ট গ্রেনেড হামলা পরিচালনা করেছিলেন। সঠিক ইতিহাসের জন্য, সত্য উদ্ঘাটন করতে এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য ২১ আগস্টের ঘটনায় সম্পূরক চার্জশিট দিয়ে খালেদা জিয়াকে হুকুমের আসামি করতে হবে। এটা জনগণের দাবি। আমি গ্রেনেড হামলা মামলার একজন সাক্ষী। সুতরাং সাক্ষী হিসেবে বলবো, এই বিচার পরিপূর্ণ করার জন্য খালেদা জিয়াকেও বিচারের আওতায় আনা প্রয়োজন।’

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক আইভি রহমানকে স্মরণ করে বলেন, ‘আইভি রহমানের সঠিক চিকিৎসা হলে হয়তো বেঁচে থাকতেন। তাকে যখন খালেদা জিয়া হাসপাতালে দেখতে যান, তখন তার ছেলেমেয়েকে পাশের রুমে আটকে রাখা হয়েছিল। এমনকি ভৈরবে জানাজাও ঠিকমতো পড়তে দেওয়া হয়নি।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, আওয়ামী হকার্স লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এস এম জাকারিয়া এবং উপদেষ্টামণ্ডলীর সদস্য শাহিন আহমেদ প্রমুখ।

/এইচএন/আইএ/এমএমজে/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম