সুষ্ঠু নির্বাচন চায় জাপা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২০, ১৭:০৯ আপডেট : ২৭ আগস্ট ২০২০, ১৭:১২

দলের কো-চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করেন জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু গণমাধ্যমকে বলেছেন, প্রতিটি উপ-নির্বাচনে জাতীয় পার্টি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ প্রত্যাশা করে।  তিনি বলেন, ‘আমরা চাই নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বাধীনভাবে কাজ করবে। নির্বাচন কমিশনের অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন আয়োজনে জাতীয় পার্টি পূর্ণ সহায়তা করবে।’

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে রাজধানীর বনানীতে পার্টির চেয়ারম্যানের  কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এর আগে বৃহস্পতিবার সকাল থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে দলের কো -চেয়ারম্যানদের বৈঠক হয়। দলের বৈঠক শেষে জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘সাধারণ ভোটাররা যেন নির্বাচনে উৎসাহবোধ করেন এমন নির্বাচন চায় জাতীয় পার্টি। নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীরা শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকবেন। ’

তিনি বলেন, ‘আসন্ন পাঁচটি উপ-নির্বাচনেই জাতীয় পার্টি অংশ নেবে। ৩১ আগস্ট প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শেষে পাবনা-৪ আসনের প্রার্থিতা চূড়ান্ত করবে জাতীয় পার্টির মনোনয়ন বোর্ড। দলকে আরও সংগঠিত করতে ৭৭টি কমিটির সঙ্গেই জুম মিটিং করা হবে।

কো চেয়ারম্যানদের বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, মুজিবুল হক চুন্নু এমপি এবং অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিসেম্বরের মধ্যে সিইপিএ’র খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া
ডিসেম্বরের মধ্যে সিইপিএ’র খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া
আফগানিস্তানের সঙ্গে খেলবে না স্কটল্যান্ড
আফগানিস্তানের সঙ্গে খেলবে না স্কটল্যান্ড
বাসের পর এবার চাঁদের গাড়িতে আগুন, আতঙ্ক খাগড়াছড়িতে
বাসের পর এবার চাঁদের গাড়িতে আগুন, আতঙ্ক খাগড়াছড়িতে
শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা
শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা
সর্বাধিক পঠিত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন