গণসংহতি আন্দোলনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২০, ১৬:১২আপডেট : ২৮ আগস্ট ২০২০, ১৬:১৪

গণসংহতি আন্দোলন

আগামীকাল (২৯ আগস্ট) শনিবার জোনায়েদ সাকির নেতৃত্বাধীন গণসংহতি আন্দোলনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে কেন্দ্রীয়ভাবে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সংহতির দফতর বিভাগ থেকে জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিসহ কেন্দ্রীয় নেতৃত্ব শনিবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিসংগ্রামের সব শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এছাড়া, এদিন রাত দশটায় ‘সংকটে দেশ ও জনজীবন: মুক্তি কোন পথে’ শীর্ষক অনলাইন আলোচনার আয়োজন রেখেছে দলটি।

অনলাইন আলোচনায় অংশগ্রহণ করবেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নিউ এইজ পত্রিকার সম্পাদক নুরুল কবীর ও ডাকসুর ভিপি নুরুল হক নুর। সভায় সভাপতিত্ব করবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
এছাড়া যেসব জেলায় কমিটি আছে, সেসব স্থানেও প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন রয়েছে বলে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ