সাবেক কূটনীতিক সাকিব আলী যোগ দিচ্ছেন নাগরিক ঐক্যে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২০, ১৭:৩০আপডেট : ২৮ আগস্ট ২০২০, ১৭:৩৬

সাকিব আলী সাবেক কূটনীতিক সাকিব আলী যোগ দিচ্ছেন মাহমুদুর রহমান মান্না নেতৃত্বাধীন নাগরিক ঐক্যে। আগামীকাল শনিবার (২৯ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবে এই যোগদান অনুষ্ঠান হবে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকালে বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য সাকিব আনোয়ার। তিনি বলেন, ‘সাবেক কূটনীতিক সাকিব আলী ডেপুটি হাই কমিশনার হিসেবে পাকিস্তানের করাচিতে, চীনের বেইজিংয়ে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে কাজ করেছেন। শিক্ষকতা করেছেন ন্যাশনাল ডিফেন্স কলেজে। সরকারের বিভিন্ন সিদ্ধান্তকে সমর্থন করতে না পারায় মেয়াদের পূর্বেই ২০১৫ সালে স্বেচ্ছা অবসরে যান।’

সাকিব আনোয়ার জানান, শনিবার যোগদান অনুষ্ঠানে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষক নাজমুস সাদাত, সাবেক ছাত্র নেতা সামিউল আলম রাসু, শিক্ষিকা ফেরদৌসি আক্তার, নিরাপদ সড়ক ও ভ্যাট বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক রাজ্জাক সজীব, সেলিম রেজা, শরীফুজ্জামান প্রিন্সসহ আরও অনেকের যোগদানের কথা রয়েছে।

/এসটিএস/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের