খালেদা জিয়া গৃহবন্দি: বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২০, ২১:২৭ আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ০১:০০

খালেদা জিয়া (ছবি: রয়টার্স) বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ‘গৃহবন্দি’ অবস্থায় আছেন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘তাকে মুক্ত করতে এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলনের বিকল্প নাই।’

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে এই ভার্চুয়াল আলোচনা সভার প্রধান অতিথি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখেন।

মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্রের জন্যই দেশনেত্রী আজকে গৃহবন্দি অবস্থায় ও কারাবন্দি হয়ে আছেন। তার যে ত্যাগ গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানু্ষের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য, এটা নিঃসন্দেহ অপরিসীম একটা ত্যাগ। আজকে দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের বড় প্রতিজ্ঞা হোক—যেকোনও মূল্যে আমাদের চ্যালেঞ্জ গণতন্ত্রকে উদ্ধার করা, খালেদা জিয়াকে মুক্ত করা। তাকে মুক্ত না করলে গণতন্ত্র মুক্ত হবে না। এটা হচ্ছে জরুরি কথা এবং সেটা আমাদের অবশ্যই অত্যন্ত যথাযথ আন্দোলনের মধ্য দিয়ে সফল করতে হবে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন,‘বর্তমান বাংলাদেশ দুইটা দুর্যোগের মধ্যে আছে। একটা হচ্ছে আওয়ামী দুর্যোগ, আরেকটা হচ্ছে করোনা দুর্যোগ। এই দুই দুর্যোগের মধ্য দিয়ে বাংলাদেশ অতিক্রম করছে। সেজন্য দেশে রাজনীতি নেই, গণতন্ত্র নেই, অর্থনীতি সম্পূর্ণ বিপর্যস্ত। এ অবস্থা পরিবর্তন করার দায়িত্বটা বিএনপির।’

স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, ‘আমাদের নেত্রী খালেদা জিয়া একটা অহেতুক বানোয়াট মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন। দুই বছর তাকে কারাগারে রেখেছিল। এখন সাজা স্থগিত রেখে তাকে বাড়িতে রেখেছে। এটা কিন্তু অন্তরীণ থাকার মতোই। তিনি সম্পূর্ণভাবে মুক্ত নন।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঞ্চালনায় ভার্চুয়াল আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দীন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, মহানগর দক্ষিণের নেতা হাবিব উন নবী খান সোহেল প্রমুখ বক্তব্য রাখেন।

/এএইচআর/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
এবার বিএনপি নেতার নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, কয়েকজনকে মারধর
মঈন খানকে দেখতে এভারকেয়ারে রিজভী 
হাসপাতালে ভর্তি আবদুল মঈন খান
সর্বশেষ খবর
চীনের শেয়ারবাজারে ২০ শতাংশ ধস, নেপথ্যে ৩ কারণ
চীনের শেয়ারবাজারে ২০ শতাংশ ধস, নেপথ্যে ৩ কারণ
ব্রুকের ডাবল সেঞ্চুরিও বৃথা, ৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার ইতিহাস
ব্রুকের ডাবল সেঞ্চুরিও বৃথা, ৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার ইতিহাস
এবার বিএনপি নেতার নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, কয়েকজনকে মারধর
এবার বিএনপি নেতার নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, কয়েকজনকে মারধর
স্যামসাংয়ে টেসলা-এনভিডিয়ারের ২৮০ কোটি ডলারের বিনিয়োগ
স্যামসাংয়ে টেসলা-এনভিডিয়ারের ২৮০ কোটি ডলারের বিনিয়োগ
সর্বাধিক পঠিত
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
অবশেষে মুখ খুললেন ফারিয়া, কবে বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি
অবশেষে মুখ খুললেন ফারিয়া, কবে বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো