মসজিদে বিস্ফোরণের ঘটনা স্বাভাবিক নয়: বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০২০, ১৮:২৩আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ১৮:২৫

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক (ফাইল ছবি) নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনা স্বাভাবিক নয় বলে মনে করে বিএনপি। একইসঙ্গে দলটির পক্ষ থেকে অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জোর দাবি জানানো হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ দাবি জানানো হয়। রবিবার (৬ সেপ্টেম্বর) বিকালে বিএনপির দফতর বিভাগ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। শনিবার বিকালে স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করেন। সভা থেকে মসজিদে এসি বিস্ফোরণে নিহত ও আহতদের জন্য শোক প্রকাশ করা হয়।
স্থায়ী কমিটির সভায় পাবনা-৪ আসনের নির্বাচন মনিটরিং এর জন্য জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে আহ্বায়ক করে একটি কমিটি করা হয়।
দলের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় সংসদ উপ-নির্বাচন ঢাকা-৫, নওগাঁ-৬, ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে প্রার্থী ঠিক করতে আগামী ১২ সেপ্টেম্বর বিকেল ৫টায় দলীয় পার্লামেন্টারি বোর্ডের সভা হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ সেপ্টেম্বর সকাল ১০টা হতে ১১ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত বিএনপি’র নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন মর্মে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ১২ সেপ্টেম্বর বিকেল ৫টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
সভায় দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তাঁর বাবার ওপর নৃশংস হামলার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। এছাড়া নির্বাচন কমিশনের সাম্প্রতিক উদ্যোগ ও করোনাভাইরাস নিয়ে সরকারের অবস্থান সম্পর্কে জানতে দলীয়ভাবে সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত জানায় বিএনপি।
সভায় অংশ নেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান এবং ইকবাল হাসান মাহমুদ টুকু।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম