‘দুর্নীতির কারণে করোনার সামাজিক সুরক্ষা কর্মসূচি ব্যর্থ হয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২০, ২০:০৯আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ২০:১১

‘দুর্নীতির কারণে করোনার সামাজিক সুরক্ষা কর্মসূচি ব্যর্থ হয়েছে’ দুর্নীতি ও দলীয়করণের কারণে করোনাকালেও গ্রামাঞ্চলে সামাজিক সুরক্ষা কর্মসূচি ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে খেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভায় এসব কথা বলেন তিনি।

সভার শুরুতে করোনা মহামারি, বন্যা দুর্যোগ, হাওরে ট্রলার ডুবি, নারায়ণগঞ্জে মসজিদে গ্যাস বিস্ফোরণে নিহতদের জন্য শোক প্রকাশ করা হয় এবং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

সাইফুল হক বলেন, ‘দলবাজির কারণে গ্রামাঞ্চলে অধিকাংশ উপজেলাতেই অভাবী পরিবারগুলোর মাঝে নগদ অর্থ সহায়তা কর্মসূচি পরিত্যক্ত হয়েছে। গ্রামীণ অপরাপর প্রকল্পের বরাদ্দ নিয়েও দুর্নীতি, জালিয়াতি ও দলীয়করণের গুরুতর অভিযোগ রয়েছে।’

এসময় উপস্থিত ছিলেন খেতমজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আকবর খান, কেন্দ্রীয় কমিটির সদস্য বহ্নিশিখা জামালী, সজীব সরকার রতন ও  ডা. মনোয়ার হোসেন প্রমুখ।

/এএইচআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের