তিন মাসে ৪০ লাখ গাছ লাগিয়েছে কৃষক লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫৫আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৭:২৭

কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগ তিন মাসে ৪০ লাখ গাছ লাগিয়েছে। আষাঢ়-শ্রাবণ-ভাদ্র এ তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার ( ১৫ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের উদ্যোগে ডেমরা থানার আমুলিমা মডেল টাউন প্রাঙ্গণে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে কৃষক লীগের সভাপতি সমীর চন্দ আসন্ন ঢাকা-৫ আসন নির্বাচনে দলীয় প্রার্থী মনিরুল ইসলাম মনুর বিজয় নিশ্চিত করতে স্থানীয় কৃষক লীগ নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান। এ সময় আওয়ামী লীগ দলীয় প্রার্থী মনিরুল ইসলাম মনু উপস্থিত ছিলেন। কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি

দেশের পরিবেশ রক্ষায় শেখ হাসিনা এবং আওয়ামী লীগ খুবই যত্নবান উল্লেখ করে দলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, ‘পরিবেশ সুরক্ষার কাজটি শুরু হয়েছিল বঙ্গবন্ধুর হাত ধরে ১৯৫২ সালে ফরিদপুর জেলে বাগান তৈরি ও পরিচর্যার মাধ্যমে। ১৯৬২ সাল থেকে পরিবেশের চিন্তা ও পরিবেশ আন্দোলন শুরু হয়। তবে জাতির পিতাকে ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় ঢাকা জেলখানা থেকে ফরিদপুর জেলখানায় দেওয়া হলে সেখানে বসে তিনি অবহেলিত মানুষের মুক্তির চিন্তার পাশাপাশি পরিবেশের কথা ভাবতেন। সকাল-বিকালে সময় পেলে বঙ্গবন্ধু ফরিদপুর জেলখানার বারান্দায় বৃক্ষরোপণ করে বাগান রচনা করেছিলেন।’

১৯৬২ সালে মার্কিন বিজ্ঞানী Rachel Carson-এর ‘Slient Spring’ প্রকাশের পর থেকে বৈজ্ঞানিক ব্যাখ্যা আর বিশ্লেষণ মাধ্যমে পরিবেশের চিন্তা শুরু হয় উল্লেখ করে তিনি বলেন, ‘মার্কিন বিজ্ঞানীদের ১০ বছর আগে বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন পরিবেশের বিপর্যয় হবে, পরিবেশের বিপর্যয় রোধে আমাদের কাজ করতে হবে। বঙ্গবন্ধু পরিবেশের ক্ষেত্রে অনন্য দূরদর্শী নেতা ছিলেন।  বিশ্বের বিজ্ঞানীরা যখন পরিবেশ নিয়ে চিন্তা করতে পারেননি, তখন তিনি চিন্তা করেছেন। তার সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে চলছে। পরিবেশ দরদি হিসেবে শেখ হাসিনা বিশ্বের অগ্রসেনানী। পরিবেশ নিয়ে কাজ করায় তিনি চ্যাম্পিয়ন অব আর্থ পুরস্কার পেয়েছেন।’

কৃষক লীগ প্রসঙ্গে দেলোয়ার হোসেন বলেন, ‘করোনাভাইরাসকে উপেক্ষা করে কৃষক লীগ বৃক্ষরোপণ কর্মসূচি, বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ, বোরো মৌসুমে ধান কেটে দিয়ে কৃষকদের সাহায্য করা, বিনামূল্যে কৃষকের মাঝে সার-বীজসহ কৃষি সামগ্রী বিতরণ, স্বেচ্ছায় প্লাজমা-রক্তদান কর্মসূচি, এতিম-অনাথদের মাঝে মৌসুমি ফল ও উপহার সামগ্রী বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে, যা অন্যান্য সংগঠনের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।’

তিনি তিন মাসে প্রায় ৪০ লাখ বৃক্ষরোপণ করায় কৃষক লীগকে ধন্যবাদ জানান। কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি

কৃষক লীগের সভাপতি সমীর চন্দ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মতো কৃষক লীগের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে বোরো মৌসুমে ধান কেটে কৃষকের গোলায় তুলে দেওয়া, জাতীয় শোক দিবেস সারা দেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন কৃষক লীগ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, এতিম-অনাথদের মাঝে মৌসুমি ফল ও উপহারসামগ্রী বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী ও বিনামূল্যে সার-বীজ বিতরণ করেছে। মুজিববর্ষে আষাঢ়-শ্রাবণ-ভাদ্র তিন মাসে আমরা ৪০ লাখ গাছের চারা রোপণ করেছি।’

তিনি ঢাকা-৫ আসনে আসন্ন উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা পদপ্রার্থী কাজী মনিরুল ইসলাম মনুর পক্ষে কমিটি গঠন করে বিজয় নিশ্চিতের জন্য কৃষক লীগ নেতৃবৃন্দকে নির্দেশ দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর কৃষক লীগের সভাপতি আব্দুস সালাম বাবু, সঞ্চালনা করেন হাজী আব্দুল রব খান। সভা শেষে ডেমরা ৭০,৭১ ও ৭২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় প্রায় ৫০০ গাছের চারা রোপণ করা হয়।

/ইএইচএস/এফএস/এমএমজে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের