প্রবৃদ্ধির সঙ্গে দেশে গরিবও বেড়েছে: মেনন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২০, ০১:১১আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ০১:৫৫

রাশেদ খান মেনন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, “করোনায় জাতীয় প্রবৃদ্ধি বাড়লেও কর্মহীন হয়ে পড়েছে বিশাল সংখ্যক গরিব মানুষ। এই সমস্যার সমাধান না করতে পারলে সামাজিক ক্ষেত্রে যে অস্থিরতা তৈরী হবে, তা রাজনীতিতেও প্রভাব বিস্তার করবে।’

বৃহস্পতিবার  (১৭ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে পার্টির সভাপতি একথা বলেন।

মেনন আরও বলেন, ‘দেশে বৈষম্য বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। করোনা তাকে আরও বাড়িয়ে তুলেছে। করোনাত্তর অর্থনীতি এগিয়ে নিতে বৈষম্য আর দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

সভায় পার্টির পলিটব্যুরোর সদস্য মাহমুদুল হাসান মানিক ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়া কৃষক- খেতমজুর সংগঠন জোরদার করার আহবান জানান।

সভায় ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক আবু সাঈদ খান সভায় করোনাকালীন সময়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ওয়ার্কার্স পার্টির কার্যক্রমের বিবরণ তুলে ধরেন।

/এসটিএস/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী