বিএনপি ষড়যন্ত্রের রাজনীতি করছে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২০, ১৩:২৫আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৩:৩৭

ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি নামক রাজনৈতিক দলটি এদেশে দ্বিচারিতা এবং ষড়যন্ত্রের রাজনীতি করছে। দলটির নেতারা বিদেশে বসে সরকার পতনের জন্য বিদেশি গোয়েন্দাদের সঙ্গে বৈঠক করছেন বলে খবর বেরিয়েছে। আবার দেশে তারা নির্বাচনে অংশগ্রহণের কথা বলছেন।’

তিনি আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ক্রসবর্ডার রোড নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় এসব কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

‘বিএনপি এবং সাম্প্রদায়িক অপশক্তি একটি বিদেশি সংস্থার সঙ্গে গোপনে বৈঠক করে সরকার পতনের ষড়যন্ত্র করছে’- গণমাধ্যমে এমন সংবাদ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এটিই বিএনপির রাজনৈতিক দর্শন। বিএনপি নেতারা কখনও জেদ্দা, কখনও আবুধাবি, আবার কখনও লন্ডনে বসে গোপন বৈঠক করে। যেখানেই বৈঠক করুক না কেন, সব খবরই সরকারের কাছে আছে। গোপন বৈঠক আর ষড়যন্ত্র করে লাভ নেই, রাজনীতি করতে হবে জণগণের জন্য। তাই জনগণের মন জয় করুন। সরকার পরিবর্তন করতে চাইলে জনমানুষের কাছে আসুন। বিদেশি শক্তি বা কোনও সংস্থার কাছে নয়।’

কাদের বলেন, ‘করোনার ভ্যাকসিন আসছে ভেবে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে অনেকের মধ্যে গা-ছাড়া ভাব দেখা দিয়েছে। অনেকে অবহেলা করছেন এবং মাস্ক পরিধান করছে না। কিন্তু কার্যকর ও সর্বজনগ্রাহ্য ভ্যাকসিন কবে আসবে তা এখনও সুনিশ্চিত নয়। তাই স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরিধানই সবচেয়ে বড় প্রতিষেধক।  করোনার সংক্রমণ রোধে সচেতনতাই হচ্ছে উত্তম ভ্যাকসিন।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘প্রায় ৭০০ মিটার দীর্ঘ কালনা সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতু। মধুমতি নদীর দুপাড়ের মাঝে সেতুবন্ধন তৈরি ছাড়াও কালনা সেতুটি পদ্মা সেতুর সঙ্গে সংযুক্ত। তাই  পদ্মা সেতুর সুবিধা পেতে হলে কালনা সেতুর নির্মাণ কাজ শেষ করা জরুরি। ইতোমধ্যেই কালনা সেতুর শতকরা ৩৫ ভাগ কাজ শেষ হয়েছে।’ পদ্মা সেতুর কাজের সঙ্গে সমন্বয় রেখে কালনা সেতুর নির্মাণ কাজ আরও দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী।

এসময় ভার্চুয়াল প্ল্যাটফর্মে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব, সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী, প্রকল্প পরিচালকসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

 

 

/এমএইচবি/এফএস/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান