‘বিএনপি নেতাদের দ্রুত চোখের চিকিৎসা দরকার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২০, ১৪:২৪আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ১৪:২৫

আলোচনা সভায় মাহবুব-উল আলম হানিফ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের যোগ্যতা, দক্ষতা ও মেধা দিয়ে বাংলাদেশকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন তাতে তিনি শুধু বাংলাদেশের নেতা হিসেবে নন, বিশ্বনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। অথচ আমাদের বিএনপি নেতারা উন্নয়ন চোখে দেখে না। যারা এই সরকারের উন্নয়ন চোখে দেখে না, আসলে তারা চোখ থাকতে অন্ধ হয়ে গেছে। তাদের চোখে ছানি পড়েছে। এদের দ্রুত চোখের চিকিৎসা করা দরকার।‘

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্ম ঐক্য জোট আয়োজিত শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে  ‘উন্নয়ন ও অগ্রগতির বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, ‘শেখ হাসিনা তার মেধা, যোগ্যতা ও দক্ষতা দিয়ে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারতেন যদি দেশের মধ্যে বিভেদ না থাকতো। উন্নয়নমূলক কর্মকাণ্ডে যদি বাধা না আসতো। তাহলে আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারতাম। আমরা বাংলাদেশকে সব ক্ষেত্রে উন্নয়নের দিকে নিয়ে গেছি। যদিও আমাদের কিছু কিছু মন্ত্রণালয়ে দুর্বলতা থাকতে পারে।’

আওয়ামী লীগ এই নেতা বলেন, ‘আমি একটা পত্রিকায় দেখলাম বিএনপির উচ্চপদস্থ কয়েকজন নেতা লন্ডনে বসে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা দ্বারস্থ হচ্ছেন। কারণ তারা ক্ষমতায় আসতে চায়। নিজের বলতে কিছু নেই বিএনপির' কাছে। কারণ বিএনপি জানে, তাদের প্রতি জনগণের কোনও সমর্থন নেই। তারা সব সময় ষড়যন্ত্রের পথ খুঁজবে এটাই স্বাভাবিক।’

ষড়যন্ত্র করে শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে নামানো যাবে না মন্তব্য করে তিনি বলেন, ‘ষড়যন্ত্র করে বা অন্য দেশের গোয়েন্দাদের হাত-পা ধরে বাংলাদেশের ক্ষমতায় আসা যাবে না। এদেশে ক্ষমতায় আসতে হলে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে হবে। আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো যাবে না। আওয়ামী লীগের দেশের সবচেয়ে প্রিয় এবং ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনের শেকড় বাংলার মাটির অনেক গভীরে।’

বিএনপির উদ্দেশে হানিফ বলেন, ‘বাংলাদেশের মানুষ আপনাদের ক্ষমতায় দেখতে চায় না। সুতরাং ষড়যন্ত্র করে আপনারা ক্ষমতায় আসতে পারবেন না। আপনারা পাকিস্তানি গোয়েন্দা সংস্থাগুলোকে নিয়ে দেশে যে অস্থিরতা তৈরি করতে চান সেটা দেশের জনগণ জানে। আওয়ামী লীগের লক্ষ কোটি সমর্থক আছে যারা এই অস্থিরতাকে রুখে দেওয়ার ক্ষমতা রাখে।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান, আয়োজক সংগঠনের সভাপতি ব্যারিস্টার জাকির আহাম্মদ প্রমুখ।

 

 

 

/এইচএন/এফএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ