‘শৃঙ্খলা ভঙ্গকারীরা গণফোরামের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে সচেষ্ট’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২০, ২০:১৫আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ২০:১৭

বর্তমানে গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া যারা দলীয় নেতৃত্বের সিদ্ধান্ত মানতে চান না তারা স্বেচ্ছায় দল ছেড়ে যেতে পারেন বলে মন্তব্য করেছেন গণফোরামের আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া। তিনি বলেন, কিন্তু দলের সঙ্গে সংশ্লিষ্টতার মিথ্যা দাবি করে তাদের কাউকে বিভ্রান্ত করা উচিত নয়।
রবিবার(২৭ সেপ্টেম্বর) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন তিনি। এর আগে গতকাল শনিবার(২৬ সেপ্টেম্বর) গণফোরামের ভেঙে দেওয়া কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফা মহসিন মন্টুর নেতৃত্বে একটি অংশ গণফোরামের ব্যানারে বর্ধিত সভা করেন।
এই প্রসঙ্গে রেজা কিরবিয়া বলেন, গভীর অনুতাপের সঙ্গে লক্ষ্য করছি যে গণফোরামের কিছু সদস্য দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে সচেষ্ট হয়েছেন। গণফোরামের পদ-পদবীহীন কিছু সদস্য দলীয় সিদ্ধান্ত ছাড়াই ২৬ সেপ্টেম্বর দলের নাম ব্যবহার করে একটি সভা অনুষ্ঠান করেন। যেটিকে তারা ভুলভাবে গণফোরামের সভা হিসেবে পরিচয় দেন।
তিনি বলেন, ৬ সেপ্টেম্বর গণফোরামের নাম করে প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় দলের যেসব সদস্য উপস্থিত ছিলেন তারা মূলত দলের রাজনীতি থেকে নিজেদের বিচ্ছিন্ন করেছে।

/এএইচআর/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম