আমিরের মৃত্যুতে কুয়েত দূতাবাসে শোক জানালো বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২০, ১৭:৪২আপডেট : ০২ অক্টোবর ২০২০, ০২:২৬

আমিরের মৃত্যুতে কুয়েত দূতাবাসে শোক জানালো বিএনপি সদ্য প্রয়াত কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহর মৃত্যুতে শোক জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকালে দলটির স্থায়ী কমিটির একাধিক নেতা ঢাকায় কুয়েতের দূতাবাসে গিয়ে শোকবইয়ে স্বাক্ষর করেন। দলের চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কুয়েতের আমির শেখ সাবাহ ৯১ বছর বয়সে মারা যান।

শায়রুল কবির খান জানান, গুলশান ২ নম্বরের ৮০ নম্বর সড়কে কুয়েত দূতাবাসে রাখা শোকবইয়ে স্বাক্ষর করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। তারা সেখানে দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছাও বিনিময় করেন। প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ও কুয়েতে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, দলের মধ্যপ্রাচ্য বিষয়ক ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ড. এনামুল হক চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ