‘শেখ হাসিনা একাত্তরের পরাজিত শক্তিকে ফাঁসিতে ঝুলিয়েছেন’

বাংলা ট্রিবিয়ন রিপোর্ট
০২ অক্টোবর ২০২০, ১৬:৪১আপডেট : ০২ অক্টোবর ২০২০, ১৬:৪৩

‘শেখ হাসিনা একাত্তরের পরাজিত শক্তিকে ফাঁসিতে ঝুলিয়েছেন’ যে রাজাকাররা গাড়িতে জাতীয় পতাকা উড়িয়েছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের পতাকা শুধু নামিয়েই ফেলেননি, তাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে ফাঁসির রায় কার্যকর করিয়েছেন বলে মন্তব্য করেছেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। তিনি বলেন, ‘শেখ হাসিনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করা হলেও কেউ একদিনের জন্যও আন্দোলন করতে পারেনি।’

শুক্রবার (২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ ও জাতির উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা।

এনামুল হক শামীম বলেন,‘শেখ হাসিনা বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার করেছেন। একাত্তরের পরাজিত শক্তি রাজাকার-আলবদরদের ফাঁসিতে ঝুলিয়েছেন। যে রাজাকাররা গাড়িতে জাতীয় পতাকা উড়িয়ে ছিল, তাদের পতাকা শুধু নামিয়ে ফেলেননি,  আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে ফাঁসির রায় কার্যকর করিয়েছেন। তারপরও অনেকে বলে উন্নয়ন হয়নি! আজকে বাংলাদেশের চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী তিনি। বাংলাদেশের ১৬ কোটি মানুষের স্বপ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে। তাই, তিনি পরপর তিন বার প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করছেন।’

তিনি আরও বলেন, ‘যারা সরকার পরিচালনায় ব্যর্থ অথচ দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল সেই খালেদা জিয়া, তারেক জিয়া বিদেশে হাজার হাজার কোটি টাকা মানিলন্ডারিং করেছিল এবং শেখ হাসিনার বিরুদ্ধে অনেকবার ষড়যন্ত্রের ডাক দিয়েছিল। কিন্তু তারা একদিনের জন্য আন্দোলন করতে পারে নাই।’

শামীম আরও বলেন, ‘আজকে সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ। শেখ হাসিনা মন্ত্রিসভায় জানিয়েছেন, যে মানুষেরা তাকে পরপর তিনবার ভোট দিয়ে জয়ী করেছেন, তাদের আশা অবশ্যই পূরণ করতে হবে।’

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আজকের বাংলাদেশ। বাংলাদেশের মানুষের সেদিন ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল, যেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল। ১৯৭১ সালের পরাজয়ের প্রতিশোধ ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তারা নিয়েছিল। বাংলাদেশের মানচিত্র, পতাকা, মুক্তিযুদ্ধের চেতনা সেদিন সবকিছু কেড়ে নেওয়া হয়েছিল। মূলত পাকিস্তানের ভাবধারায় এদেশকে পরিচালনা করার নানাবিধ ষড়যন্ত্র করেছিল।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

 

/এইচএন/এপিএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক