উপনির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসীদের মুক্ত করা হয়েছে: সালাউদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২০, ১৬:২২আপডেট : ১০ অক্টোবর ২০২০, ১৬:২৩

ঢাকা-৫ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ জনসংযোগ করছেন ঢাকা-৫ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘উপনির্বাচনকে সামনে রেখে কারাগারে আটক কয়েকজন সন্ত্রাসীকে মুক্ত করে আনা হয়েছে ভোটারদের ভয়ভীতি দেখানোর জন্য। এছাড়া নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ প্রার্থী এলাকার শিল্পপতিসহ নানাজনের কাছে চাঁদা দাবি করেছে বলে অনেকেই আমাকে জানিয়েছেন।’

শনিবার (১০ অক্টোবর) দুপুরে যাত্রাবাড়ী এলাকার ৪৮ নম্বর ওয়ার্ডের আর কে চৌধুরী কলেজ গলি, ৪৯ নম্বর ওয়ার্ডের সুতি খালপাড় ও ৫০ নম্বর ওয়ার্ডের ১২ নম্বর গলিতে গণসংযোগকালে এই দাবি করেন তিনি।
এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, ‘নির্বাচন কমিশন এখনও নিরেপেক্ষ ভূমিকা পালন করছে না। আমাদের অভিযোগগুলো আমলে নিচ্ছে না। ঢাকা-৫ উপনির্বাচন সুষ্ঠু না হলে সরকার পতনের আন্দোলন শুরু হবে এখান থেকে।’

নির্বাচনি প্রচারণায় উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন, যাত্রাবাড়ী বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ভাণ্ডারী, সহসভাপতি আনোয়ার হোসেন সরদার প্রমুখ।

/এএইচআর/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম