ঢাকা-৫ উপনির্বাচন

নিজের ভোটই দিতে পারবেন না বিএনপির প্রার্থী সালাহউদ্দিন

আদিত্য রিমন
১৬ অক্টোবর ২০২০, ২০:১৭আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ২০:৫৭

সালাহউদ্দিন আহমেদ

শনিবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা-৫ আসনের উপনির্বাচন। এই আসনে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ। প্রার্থী হলেও ভোট দিতে পারবেন না তিনি। কারণ, এই আসনেরই ভোটার নন সালাহউদ্দিন। ঢাকা-৪ সংসদীয় আসনের ভোটার তিনি।

বিএনপি সূত্রে জানা গেছে, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনের ধানের শীষের প্রার্থী হয়ে নির্বাচন করেছিলেন সালাহউদ্দিন আহমেদ। ওই সময় তিনি ঢাকা-৫ থেকে নিজের ভোট স্থানান্তর করে নেন ঢাকা-৪ আসনে। এবার নির্বাচনের আগে ঢাকা-৪ থেকে নিজের ভোট আবার ঢাকা-৫ আসনে স্থানান্তর করতে নির্বাচন কমিশনে আবেদন করেন। কিন্তু সময় স্বল্পতার কারণে নির্বাচনের আগে তার ভোট স্থানান্তর সম্ভব নয় বলে জানিয়ে দেয় কমিশন।

প্রসঙ্গত, একাদশ সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ঢাকা মহানগর বিএনপির সহ-সভাপতি নবী উল্লাহ নবী। কিন্তু এবার উপনির্বাচনে বিএনপি তাকে মনোনয়ন দেয়নি। এর আগে ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে ঢাকা-৫ থেকে নির্বাচন করেছিলেন সালাহউদ্দিন আহমেদ।

সালাহউদ্দিন আহমেদের ছেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভির আহমেদ রবিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হলে বিপুল ভোটে তার বাবা জয়ী হবেন। ভোটাররা ধানের শীষে ভোট দেওয়ার সুযোগ খুঁজছে। কিন্তু প্রশাসন নির্বাচনি প্রচারণার সময় থেকে নিরপেক্ষ আচরণ করছে না। তারা আওয়ামী লীগ প্রার্থীর পক্ষ হয়ে কাজ করছে। এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করেও প্রতিকার পাইনি।’

ঢাকা-৫ আসন উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাজী মনিরুল ইসলাম মনু। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামীকাল সকাল সাড়ে ১০টায় যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে তিনি ভোট দেবেন।’

ঢাকা-৫ আসনে রয়েছে ১৪টি ওয়ার্ড। মতিঝিল (আংশিক), যাত্রাবাড়ী, ডেমরা ও কদমতলী (আংশিক) নিয়ে এই আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭১ হাজার ১২৯। এরমধ্যে নারী ভোটার ২ লাখ ২৯ হাজার ৬৬৫ এবং পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৪৬৪। ঢাকা-৫ আসনে মোট ভোটকেন্দ্র ১৮৭টি। বুথ সংখ্যা এক হাজার ৯৫টি। ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। স্বাস্থ্যবিধি অনুসরণ করে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোট চলবে।

/এএইচআর/এফএ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের