নেতাদের বাসায় হামলার অভিযোগ বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২০, ১৪:৪৫আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ১৪:৪৫

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি) যশোর জেলা বিএনপির নেতাদের বাসায় হামলা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। রবিবার (১৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ করেন।

তিনি বলেন, ‘শনিবার রাতে যশোর সদর উপজেলার নির্বাচনের প্রাক্কালে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও প্রয়াত নেতা তরিকুল ইসলাম, জেলা বিএনপি’র আহ্বায়ক নার্গিস বেগম, সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সদস্য সচিব সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য মিজানুর রহমান খান, গোলাম রেজা দুলু, আব্দুস সালাম আজাদ, হাজী আনিছুর রহমান মুকুল, সদর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মনির আহম্মেদ সিদ্দীকি বাচ্চুসহ অসংখ্য নেতাকর্মীদের বাসাবাড়িতে ও কার্যালয়ে প্রশাসনের ছত্রছায়ায় আওয়ামী সন্ত্রাসীরা হামলা করে ব্যাপক ভাঙচুর করেছে। এই ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

বিজ্ঞপ্তিতে বিএনপি মহাসচিব বলেন, ‘বর্তমান ভোটারবিহীন সরকার ক্ষমতার দম্ভে এখন ধরাকে সরা জ্ঞান করছে। বিরোধী দলীয় নেতাকর্মীদের দমাতে দলীয় নেতাকর্মীদের দিয়ে হামলা চালাচ্ছে। অপরদিকে আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাসায় বাসায় তল্লাশির নামে ভাঙচুর ও লুটপাট শুরু করেছে।’

/এএইচআর/আইএ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম