উত্তরখানে নৌকার প্রার্থী হাবীবের নির্বাচনি প্রচার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২০, ১৭:৩৩আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ১৭:৩৩

নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উত্তরখান এলাকায় জনসংযোগ করেন হাবীব হাসান ঢাকা-১৮ আসনের আসন্ন উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাবীব হাসান রাজধানীর উত্তরখান এলাকায় জনসংযোগ করেছেন। বুধবার (২৮ অক্টোবর) দিনব্যাপী উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত ৪৪ নম্বর ওয়ার্ডে তিনি পাড়া-মহল্লার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে ভোট চান।

এ সময় হাবীবের পক্ষে লিফলেট বিতরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে নৌকার পক্ষে ভোট চাওয়া হয়।

উত্তরখানে নৌকার প্রার্থী হাবীবের নির্বাচনি প্রচার এদিনে নির্বাচনি প্রচারে তার সঙ্গে উপস্থিত ছিলেন– ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, সাবেক উপ-প্রচার সম্পাদক আজিজুল হক রানা, স্থানীয় আওয়ামী লীগ নেতা এসএম তোফাজ্জল হোসেন, উত্তরখান থানা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, কাউন্সিলর শফিকুল ইসলাম, ছাত্রলীগ উত্তরের সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয় প্রমুখ।

নির্বাচনি প্রচার নিয়ে জানতে চাইলে হাবীব হাসান বাংলা ট্রিবিউনকে জানান, স্বাস্থ্যবিধি মেনে তারা প্রচার চালাচ্ছেন। বাড়ি বাড়ি গিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে মানুষের কাছে ভোট চাচ্ছেন। তিনি বলেন, ‘জনগণের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। নেতাকর্মীদের মধ্যে বিপুল উচ্ছ্বাস-উদ্দীপনা এসেছে। ইনশাল্লাহ শান্তিপূর্ণভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হবে এবং নৌকা বিপুল ভোটে বিজয়ী হবে।’

/এমএইচবি/এমএএ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম