সংবিধান থেকে ৭০ অনুচ্ছেদ উঠিয়ে দেওয়ার দাবি জিএম কাদেরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২০, ১৬:৩২আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ১৬:৩২

জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন জিএ কাদের সংবিধান থেকে ৭০ অনুচ্ছেদ উঠিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেছেন, এই অনুচ্ছেদের মাধ্যমে একনায়কতন্ত্রের ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে  জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে আয়োজিত জাতীয় ছাত্র সমাজ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘অনেকেই এরশাদকে স্বৈরাচারী বলেন। কিন্তু সংসদীয় ব্যবস্থায় ৭০ অনুচ্ছেদ রেখে সাংবিধানিকভাবে একনায়কতন্ত্রের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে সংসদে কেউ দলের বিপক্ষে ভোট দিতে বা মত প্রকাশ করতে পারেন না। তাই সংবিধানের ৭০ অনুচ্ছেদ উঠিয়ে দিতে হবে।’

জনগণের শাসন প্রতিষ্ঠায় দেশে প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রবর্তন এবং দেশকে ৮টি প্রদেশে ভাগ করার দাবি জানিয়ে তিনি বলেন, ‘আনুপাতিক হারে নির্বাচনে যে দল যত ভোট পাবে, সেই দল সংসদে ততটা আসন পাবে—এই ব্যবস্থা প্রবর্তন করতে হবে। এরশাদ প্রবর্তিত উপজেলা পদ্ধতির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। পূর্ণাঙ্গ উপজেলা পদ্ধতি বাস্তবায়ন করতে আদালতকেও উপজেলা পর্যায়ে আনতে হবে।’

এখন যারা উপজেলা প্রতিনিধি নির্বাচিত হচ্ছেন, তারা নিজেদের মতো কাজ করতে পারেন না দাবি করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘উপজেলা প্রতিনিধিদের অধীনেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাজ করতে হবে। এতে আমলা ও সরকারি কর্মকর্তাদের ভয়ের কিছু নেই। রাজনীতিবিদরা খারাপ কাজ করলে জনগণ ভোট দিয়ে তার জবাব দেবে।’

/এসও/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে