ঢাকা-১৮ উপনির্বাচন: তুরাগে গণসংযোগে নৌকার প্রার্থী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২০, ১৬:৩৬আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ১৬:৩৮

ঢাকা-১৮ উপনির্বাচন: তুরাগে গণসংযোগে নৌকার প্রার্থী

ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবীব হাসান বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনব্যাপী তুরাগ থানা এলাকায় গণসংযোগ করেছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের  ৫৪ নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন তিনি।

এই ওয়ার্ডে রাজধানী ঢাকার উত্তরার একটি অংশের পাশাপাশি বেশ কয়েকটি গ্রামও রয়েছে। গণসংযোগে গিয়ে হাবীব হাসান এলাকার মসজিদ, বাজার এবং পাড়া-মহল্লার উল্লেখযোগ্য মোড়গুলোতে  ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তার সঙ্গে বিপুল সংখ্যক নেতাকর্মী ছিলেন।

উল্লেখ্য, ঢাকা-১৮ আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১ ও ১৭ নম্বর ওয়ার্ড,  দক্ষিণখান, খিলক্ষেত, তুরাগ, উত্তরা এবং উত্তরখান থানা এলাকা নিয়ে গঠিত।

গণসংযোগে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস.এম মান্নান কচি, সাবেক উপ-প্রচার সম্পাদক আজিজুল হক রানা, তুরাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি হালিম, ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. নাসির, ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন যুবরাজ, হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম ইকবালসহ সহযোগী সংগঠনের থানা ও ওয়ার্ডের নেতারা উপস্থিত ছিলেন।

তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে নৌকাকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান। ওই এলাকায় অলি-গলিতে লিফলেটও বিতরণ করেন তারা।

প্রসঙ্গত, আগামী ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ আসনের উপনির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত হবে। করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে ভোট হবে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে আসনটি শূন্য হয় আসনটি।

/এমএইচবি/এপিএইচ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী