আমাদের সিইসির অফিসে বসা ছাড়া উপায় থাকবে না: জাহাঙ্গীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২০, ১৬:১৯আপডেট : ০২ নভেম্বর ২০২০, ১৬:১৯

জাহাঙ্গীর হোসেন ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করলেও বিএনপি তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, ‘আমরা প্রধান নির্বাচন কমিশনারের উদ্দেশে বলতে চাই, আপনারা যদি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না করেন, এলাকায় যদি গণসংযোগ করতে না পারি; তাহলে ওই সিইসি’র অফিসে বসা ছাড়া আমাদের কোনও উপায় থাকবে না।’   

সোমবার (২ নভেম্বর) রাজধানীর উত্তরা ৮ নম্বর সেক্টরের মালেকাবানু আদর্শ বিদ্যানিকেতন, আইচি হাসপাতাল, মহিলা ও শিশু হাসপাতাল ও পল্লী বাজার এলাকায় গণসংযোগ শেষে পলওয়েল শপিংমলের সামনে সংক্ষিপ্ত পথসভায় এস এম জাহাঙ্গীর হোসেন এসব কথা বলেন। 

গণসংযোগে জাহাঙ্গীরের সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা রাজীব আহসান, আকরামুল হাসান, যুবদলের মোর্ত্তাজুল করিম বাদরু, সোহেল আহমেদ, মহানগর বিএনপি নেতা আবদুল আলীম নকি, স্বেচ্ছাসেবক দলের ফখরুল ইসরাম রবিন, বাঙলা কলেজ ছাত্রদলের সভাপতি আইয়ুব হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান