আইনের শাসনে কিছুটা ঘাটতি আছে: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২০, ১৮:১০আপডেট : ০২ নভেম্বর ২০২০, ১৮:২৬

পরিচিতি সভায় বক্তব্য রাখছেন জিএম কাদের জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, আইনের শাসনে কিছুটা ঘাটতি আছে বলেই মানুষ নিজ হাতে আইন তুলে নিচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ‘ধর্ষণের প্রতিবাদ  জানাতে দেশের মানুষ রাস্তায় নেমেছে। এর চেয়ে লজ্জার কিছু নেই।’

সোমবার (২ নভেম্বর) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিস মিলনায়তনে নবগঠিত সাংস্কৃতিক পার্টির পরিচিতি অনুষ্ঠানে জিএম কাদের এ কথা বলেন।

তিনি বলেন, ‘দেশের খুন ও ধর্ষণের ঘটনা আন্তর্জাতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আইনের শাসন ও সুশাসনের অভাবে দেশে খুন, ধর্ষণ এবং অনাচার-অবিচার বেড়ে গেছে। আইনের ফাঁক দিয়ে প্রকৃত অপরাধীরা পার পেয়ে যায়, আর সেকারণেই অপরাধ প্রবণতা বেড়ে যায়।’

দুঃখ প্রকাশ করে জাপা প্রধান বলেন, ‘লালমনিরহাটের বুড়িমারি এলাকায় এক যুবককে পিটিয়ে হত্যা করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদে আশ্রয় চেয়েও বাঁচতে পারেননি তিনি।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘যদি ছেলেটি অপরাধী হয়, সেজন্য দেশে আইন আছে। তাকে আইনের মুখোমুখি করা যেতো। অপরাধ প্রমাণ হলে প্রচলিত আইনেই তাকে শাস্তি দেওয়া যেতো।’ জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এই নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের  তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় তিনি বলেন, ‘সর্বস্তরে জবাবদিহিতার অভাবে সুশাসনে ঘাটতি সৃষ্টি হয়েছে।  আমরা দেশ থেকে খুন, ধর্ষণ, অবিচার-অনাচার এর অবসান চাই।’

তিনি আরও বলেন, ‘দেশে মানুষের জান-মালের নিরাপত্তার অভাব স্পষ্ট। রাজপথে দুর্ঘটনায় মানুষের মৃত্যু যেন নিত্য-নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সরকারকেই ব্যবস্থা নিতে হবে।’

অনুষ্ঠানে জাপার কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম