ঢাকা-১৮ উপনির্বাচন

‘বিএনপি প্রার্থী কল্পিত অভিযোগ করছেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২০, ২১:৩৫আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ২১:৫৯

নৌকার প্রার্থী হাবীব হাসান ঢাকা-১৮ সংসদ উপনির্বাচন নিয়ে বিএনপি প্রার্থীর পক্ষ থেকে কল্পিত অভিযোগ করা হচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রার্থী হাবীব হাসান। তিনি বলেন, বিএনপির প্রার্থী প্রতিদিনই নতুন নতুন অভিযোগ তুলছে। আসলে তাদের জনগণের ওপর বিশ্বাস নেই। তারা বুঝতে পেরেছে এই নির্বাচনে জনগণ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সেজন্য তারা কল্পনাপ্রসূত অভিযোগ আনছে।

আজ বুধবার (০৪ নভেম্বর) দক্ষিণখানের ৮নং সেক্টর, রেলগেট সংলগ্ন ঈদগাহ মাঠ থেকে গণসংযোগ শুরুর প্রাক্কালে তিনি এসব কথা বলেন। এদিনে রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের ৪৭নং ওয়ার্ডভূক্ত এ এলাকায় তিনি দিনব্যাপী গণসংযোগ করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সাবেক সহ প্রচার সম্পাদক আজিজুল হক রানা, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ নেতা প্রলয় সমদ্দার বাপ্পি, আবদুল আউয়াল শেখ, সাবেক ছাত্র নেতা প্রদীপ কুমার গুহ, দক্ষিণখান থানা আওয়ামী লীগ সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মিঠু এবং ৪৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদকসহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

আওয়ামী লীগের নেতাকর্মীরা নৌকার পক্ষে ভোট চেয়ে লিফলেট বিলি করেন। স্থানীয় ভোটারদের কাছে হাবীব হাসান প্রতিশ্রুতি দেন, জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে প্রয়াত সাহারা খাতুনের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার চেষ্টা করবেন তিনি।

/এমএইচবি/এফএএন/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম