সাম্প্রদায়িক গোলযোগ সৃষ্টির ষড়যন্ত্র চলছে: কাসেমী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২০, ১৯:০৭আপডেট : ১১ নভেম্বর ২০২০, ১৯:০৯

সাম্প্রদায়িক গোলযোগ সৃষ্টির ষড়যন্ত্র চলছে: কাসেমী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব নূর হোসাইন কাসেমী বলেছেন, দেশে সাম্প্রদায়িক গোলযোগ সৃষ্টি করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিতে গভীর ষড়যন্ত্র চলছে। তাদের পাতানো ফাঁদে কোনোভাবেই পা দেওয়া যাবে না।

বুধবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় কাসেমী এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেছেন জমিয়তের সহসভাপতি আবদুর রব ইউসুফী।

কাসেমী বলেন, ‘যেকোনও মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে। পাশাপাশি ষড়যন্ত্রকারী ও তাদের মদদদাতাদের চিহ্নিত করে জাতির কাছে মুখোশ খুলে দিতে হবে এবং এসব দেশবিরোধীদের প্রতিরোধে ব্যাপক গণসচেতনতা তৈরির মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধ রাখতে হবে।’

দলের যুগ্মমহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর পরিচালনায় আলোচনায় আরও ছিলেন— সহসভাপতি মাওলানা জহিরুল হক ভূঁইয়া, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা জুনায়েদ আল হাবীব, যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া প্রমুখ।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান