চায়ের দোকানে বসে এক নেতা আরেক নেতার বিরুদ্ধে কথা বলবেন না: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২০, ১৩:১৬আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ১৩:৩০

ওবায়দুল কাদের ‘সংগঠনের জন্য সাংগঠনিক ঐক্যের বিকল্প নেই। সংগঠনকে মজবুত জনবহুল তরীতে পরিণত করতে হলে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ছোট ছোট বিষয়ে মতের অমিল থাকলে তা নিজেরা বসে মিটিয়ে ফেলুন। চা দোকানে বসে দলের একজন নেতা আরেকজন নেতার বিরুদ্ধে কথা বলবেন, সেটা আমাদের জন্য সম্মানের নয়। সেটা আওয়ামী লীগের মর্যাদাকেই ক্ষুণ্ন করে। ঘরের বিবাদ ঘরে বসেই মিটিয়ে ফেলুন।’

শনিবার (১৪ নভেম্বর) রাজশাহী জেলার বাগমারা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে দলীয় নেতাকর্মীদের এই নির্দেশনা দেন ওবায়দুল কাদের।

দলের ত্যাগী নিবেদিত কর্মীদের মূল্যায়ন করার নির্দেশনা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘একটি রাজনৈতিক দলের প্রাণ হচ্ছে নিবেদিত কর্মী বাহিনী। সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা। দলীয় নেতাকর্মীদের বলবো, নিজের অবস্থান ভারি করার জন্য ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে নিজের লোক দিয়ে কমিটি করা যাবে না। করা যাবে না কোনও পকেট কমিটি। দলকে শক্তিশালী করতে হলে নিবেদিত প্রাণ কর্মীদের দিয়ে সংগঠন করতে হবে। চিহ্নিত অপরাধী, চিহ্নিত চাঁদাবাজ, চিহ্নিত দখলদার, চিহ্নিত মাদকসেবী, চিহ্নিত মাদক ব্যবসায়ী, চিহ্নিত সাম্প্রদায়িক অপশক্তি, নারী নির্যাতনকারী, বিতর্কিত ব্যক্তিদের দলে আনা যাবে না। শুধু তাই না। ধর্ষক, ধর্ষণের সঙ্গে সংশ্লিষ্ট এদের শুধু রাজনৈতিক প্রশ্রয়ই-আশ্রয়ই বন্ধ নয়, এসব ঘৃণ্য অপরাধীদের জন্য আওয়ামী লীগের দরজা চিরতরে বন্ধ করে দিতে হবে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বলেন, ‘সম্প্রতি দলীয় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে দলের সাংগঠিনক কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছি। এরপর প্রথমে গাজীপুর, পরে মানিকগঞ্জে দুটি বর্ধিত সভায় যোগ দিয়েছি। এভাবে অন্যান্য জেলা-উপজেলায় সম্মেলন করা হবে।’

তিনি বলেন, ‘দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশ, সংগঠননের কোথাও কোনও কলহ বা দ্বন্দ্ব থাকলে অবিলম্বে তা দূর করতে হবে। দলকে করতে হবে শক্তিশালী। জেলা থেকে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায় পর্যন্ত শক্তিশালী সংগঠন গড়ে তোলাই হবে জেলা আওয়ামী লীগের প্রধান লক্ষ্য।’

কাদের আরও বলেন, ‘ত্যাগী ও নিবেদিত প্রাণ কর্মীদের মূল্যায়ন করতে হবে। দুঃসময়ে তারাই দলের পাশে থাকে সুসময়ের কোকিলরা তখন সটকে পড়ে। তাই ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে।’

করোনাভাইরাস মোকাবিলায় সরকারের সফলতা তুলে ধরে বলেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় সারাবিশ্ব যখন হিমশিম খাচ্ছে, সেখানে বাংলাদেশ আল্লাহর রহমতে শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে। তিনি আছেন বলেই এই অবস্থাকে মোকাবিলা করতে পেরেছেন। তার দূরদর্শী নেতৃত্বে আজ আমরা অনেকটা করোনাকে নিয়ন্ত্রণ করতে পেরেছি।’

 

 

 

/এমএইচবি/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী