যুবলীগের কমিটিতে ব্যারিস্টার সুমন ও নিক্সন চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২০, ২১:২৬আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ২১:৩২

যুবলীগের কমিটিতে ব্যারিস্টার সুমন ও নিক্সন চৌধুরী আওয়ামী যুবলীগের ২০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। শনিবার (১৪ নভেম্বর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় থেকে পূর্ণাঙ্গ কমিটির তালিকা গ্রহণ করেছেন সংগঠনটির নেতারা।
অনুমোদন পাওয়া কমিটিতে সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে আছেন মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি। ২০১৪ সালে স্বতন্ত্র থেকে প্রার্থী হয়ে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন মজিবুর রহমান চৌধুরী নিক্সন। সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনেও স্বতন্ত্র থেকে প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
অন্যদিকে আইন বিষয়ক সম্পাদক হিসেবে কমিটিতে আছেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন সামাজিক নানা সমস্যা নিয়ে ফেসবুক লাইভ করে আলোচিত। ফেসবুকে বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে সরব থাকেন তিনি।

প্রসঙ্গত, গত বছর ২৩ নভেম্বর জমকালো কংগ্রেসের মধ্যে দিয়ে যুবলীগের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছিল। সম্মেলনের প্রায় এক বছরের মাথায় যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।

/এমএইচবি/এমআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক