পৌরসভা-ইউপি নির্বাচনে অংশ নেবে ইসলামী আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২০, ১৯:০৩আপডেট : ২১ নভেম্বর ২০২০, ১৯:০৩

ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেবে ইসলামী আন্দোলন। দলটির মজলিসে আমেলার সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার (২১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি।

দলটি জানায়, আগামী পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণ ভোট দিতে না পারলে এবার তৃণমূল থেকে ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনের ডাক দেওয়া হবে। শনিবার বিকালে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে আমেলার এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন দলের নায়েবে মাওলানা আব্দুল হক আজাদ। এতে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, রাজনৈতিক উপদেষ্টা আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারি মহাসচিব মাওলানা আব্দুল কাদের ও আমিনুল ইসলাম, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, প্রকৌশলী আশরাফুল আলম, কেএম আতিকুর রহমান, মাওলানা আহমাদ আবদুল কাইয়ূম প্রমুখ।

 

 

/সিএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি