‘প্রতিশোধের রাজনীতি পরিহারে ওবায়দুল কাদেরের আহ্বান গুরুত্বপূর্ণ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২০, ১৭:১৭আপডেট : ২২ নভেম্বর ২০২০, ১৭:২০

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বাম গণতান্ত্রিক জোটের শরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শনিবার (২১ নভেম্বর) দেওয়া বক্তব্যকে (প্রতিশোধের রাজনীতি গণতন্ত্রের জন্য সুখকর নয়) স্বাগত জানাই এবং তার এই বিলম্বিত উপলব্ধি গুরুত্বপূর্ণ।’

রবিবার (২২ নভেম্বর) বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির এক সভায় সাইফুল হক এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, ‘সরকারি দল ও সরকারকেই আগে দৃশ্যমানভাবে প্রমাণ করতে হবে যে, তারা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না। সরকার ও  সরকারি দলকে বিশ্বাসযোগ্যভাবে এটা দেখাতে হবে রাজনৈতিক বিরোধীদেরকে নির্মূল করার কলাকৌশল থেকে তারা সরে এসেছেন। ’

সাইফুল হক আশাবাদ ব্যক্ত করেন যে, ‘সরকারি দলের সাধারণ সম্পাদকের বক্তব্য নিছক প্রচারসর্বস্বতায় পর্যবসিত হবে না। বাস্তবেই মানুষের ভোটের অধিকারসহ গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে তারা রাজনৈতিক  উদ্যোগ গ্রহণ করবেন। বিরোধী রাজনৈতিক দল ও জনগণকে আস্থায় নিয়ে সহনশীল গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পথ উন্মুক্ত করবেন।’

পার্টির মহানগর কমিটির সভাপতি আকবর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন— পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আবু হাসান টিপু, মহানগর কমিটির সম্পাদক মোফাজ্জল হোসেন মোশতাক, ইমরান হোসেন, জোনায়েত হোসেন প্রমুখ।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি