বিএনপির নেতৃত্ব জাতিকে হতাশ করেছে: মনজু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২০, ২১:২৩আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ২১:২৬

বিএনপির নেতৃত্ব জাতিকে হতাশ করেছে: মনজু আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি)  সদস্য সচিব মুজিবুর রহমান মনজু বলেছেন, বিএনপি’র কাছে মানুষের আশা ও প্রত্যাশা ছিল— তারা বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করতে নেতৃত্ব দেবে। কিন্তু বিএনপির নেতৃত্ব জাতিকে হতাশ করেছে।

শুক্রবার (২৭ নভেম্বর)  সন্ধ্যায় ঢাকার বিজয়নগরে দলীয় কার্যালয়ে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে  দলে যোগদান করা নেতাকর্মীদের পরিচিতি সভা ও সম্মেলনে মজিবুর রহমান মনজু এ কথা বলেন।

মনজু অভিযোগ করেন, বর্তমান সরকার সব বিরোধী শক্তিকে দমন করেছে। কিন্তু ইতিহাসে যখনই দুর্যোগ এসেছে, স্রোতের বিপরীতে দাঁড়িয়ে একদল সাহসী মানুষ রুখে দাঁড়িয়েছে।

সভায় এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী বলেন, ‘যারা ক্ষমতায় তারা বার বার আমাদের অধিকার ভূ-লুণ্ঠিত করেছে। তাদের কাছে আবেদন নিবেদন করে অধিকার ফিরে পাওয়া যাবে না। আন্দোলন-সংগ্রামের মাধ্যমে অধিকার আদায় করে নিতে হয়।’

ঢাকা মহানগর দক্ষিণের সমন্বয়ক ও কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব এএফএম উবাইদুল্লাহ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম-আহ্বায়ক মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, যুগ্ম-আহ্বায়ক তাজুল ইসলাম, যুগ্ম-সদস্য সচিব আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম-সদস্য সচিব জোবায়ের আহমেদ ভূঁইয়া, যুগ্ম-সদস্য সচিব বিএম নাজমুল হক প্রমুখ।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের