নারী নির্যাতন বন্ধে প্রগতিশীল সংগঠনগুলোর ১১ দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২০, ২১:৩৫আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ২১:৩৮

নারী নির্যাতন বন্ধে প্রগতিশীল সংগঠনগুলোর ১১ দাবি

দেশে নারী ও শিশু নিপীড়ন, নির্যাতন ও ধর্ষণ বন্ধে সরকারের প্রতি ১১ দফা দাবি জানিয়েছে প্রগতিশীল নারী সংগঠনগুলো। সংগঠনগুলোর মধ্যে রয়েছে— সিপিবি নারী সেল, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, শ্রমজীবী নারী মৈত্রী, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র, নারী সংহতি, বিপ্লবী নারী ফোরাম।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারী-শিশু নিপীড়ন ও বিচারহীনতার বিরুদ্ধে প্রতিরোধ জোরদার করুন’ শীর্ষক দাবিতে অনুষ্ঠিত গণমাবেশে ১১ দফা দাবি উপস্থাপন করা হয়। সমাবেশের আগে শাহবাগ থেকে কাঁটাবন মোড় ও বাটা মোড় ঘুরে বিক্ষোভ মিছিল করেন শতাধিক নারী।

নারী সংগঠনগুলোর ১১ দফা দাবির উল্লেখযোগ্য হচ্ছে— ধর্ষণ বন্ধে দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত, পাহাড়-সমতলে নারী নিপীড়ন বন্ধ, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নারী সেল কার্যকর, নারী-পুরুষের সমান সম্পত্তি বণ্টন করতে হবে। এছাড়া, পাঠ্যপুস্তকে নারীর প্রতি অবমাননা ও বৈষম্যমূলক যে কোনও প্রবন্ধ, নিবন্ধ, পরিচ্ছদ, ছবি, নির্দেশনা ও শব্দ চয়ন পরিহার, ধর্মীয়সহ সব ধরনের সভা-সমাবেশে নারীবিদ্বেষী ও সংবিধানবিরোধী বক্তব্য শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করার দাবিও জানিয়েছে নারী সংগঠনগুলো। একইসঙ্গে সাহিত্য, নাটক, সিনেমা, বিজ্ঞাপনে নারীকে পণ্য হিসেবে উপস্থাপন করা বন্ধ করার দাবি জানায় তারা।

সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি নারী সেলের আহ্বায়ক লক্ষ্মী চক্রবর্তী এবং সমাবেশ পরিচালনা করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক শম্পা বসু।

সমাবেশে বক্তব্য রাখেন—  শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত, নারী সংহতির ভারপ্রাপ্ত সভাপতি তাসলিমা আখতার এবং বিপ্লবী নারী ফোরামের সহ-সাধারণ সম্পাদক আমেনা আক্তার। সমাবেশ থেকে আগামী মাসব্যাপী সারাদেশের জেলায় জেলায় নারী সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম