শাসন দীর্ঘায়িত করতে জঘন্য খেলায় আ.লীগ: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২০, ১৩:৪৮আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ১৩:৪৮

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপিসহ বিরোধী দলগুলোর নির্বিঘ্নে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অধিকার কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘অবস্থাদৃষ্টে মনে হচ্ছে—আওয়ামী লীগ খুন-জখম-সন্ত্রাসের মাধ্যমে দেশের মানুষকে ভীত সন্ত্রস্ত রেখে শাসনকে দীর্ঘায়িত করতে লাগাতার জঘন্য খেলায় মেতে উঠেছে।’

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন বিএনপির মহাসচিব।

বিবৃতিতে অভিযোগ করা হয়, গত ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) রাতে মাগুরা জেলা বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব কিশোরের বাসভবনে হামলাসহ পৌর যুবদল নেতা শান্তিকে কুপিয়ে আহত করা হয়।

ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ফখরুল বলেন, ‘ভয়াবহ দুঃশাসনকে আড়াল করার ঘৃণ্য অপকৌশলের অংশ হিসেবে বর্তমান সরকার ধারাবাহিকভাবে বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর ঘৃণ্য হামলা এবং খুন-জখমের বিভৎসতা চালিয়ে যাচ্ছে।’

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের