কুচক্রী মহল ধর্ম ব্যবসায়ীদের মাঠে নামিয়েছে: আমু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২০, ২৩:২৩আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ২৩:৪৬

আমির হোসেন আমু দেশের অগ্রগতি ও উন্নয়ন বাধাগ্রস্ত করতে স্বাধীনতাবিরোধী কুচক্রী মহল আবারও ধর্ম ব্যবসায়ীদের মাঠে নামিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য  ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু।

দেশের বিদ্যমান আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সোমবার (৩০ নভেম্বর) ১৪ দলের ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে একটি গোষ্ঠীর বিরোধিতা প্রসঙ্গে ১৪ দলের সমন্বয়ক বলেন, ‘রাজনৈতিকভাবে যারা ব্যর্থ হয়, তারাই যুগ যুগ ধরে ধর্ম ব্যবসায়ীদের ঢাল হিসেবে ব্যবহার করে। এবারও তা-ই করছে।’

আমু বলেন, ‘এ দেশের মানুষ ধর্মপরায়ন কিন্তু ধর্মান্ধ নয়। ধর্মান্ধরা দল কিংবা ব্যক্তির নয়, দেশ ও জাতির শত্রু। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধান বিরোধীদের সম্পর্কে দেশের মানুষকে সজাগ থাকতে হবে।’

সভায় আওয়ামী লীগের উপদেষ্টা তোফায়েল আহমেদ বলেন, ‘অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রার পথে যারা বাধা সৃষ্টি করবে, তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।’

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘রাষ্ট্রযন্ত্র ব্যবহার কিংবা আপস নয়, মৌলবাদ ও সাম্প্রদায়িক অপশক্তি মোকাবিলায় ঐক্যবদ্ধ প্রতিরোধের বিকল্প নেই।’

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘যারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি দিচ্ছে, তাদের আইনের আওতায় আনতে হবে।’

ক্ষমতাসীন দলের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাসের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া,বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী প্রমুখ।

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী