খালেদা জিয়ার চিকিৎসার সুযোগ চান ইবরাহিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২০, ২১:১৪আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ২১:৪৫

খালেদা জিয়ার চিকিৎসার সুযোগ চান ইবরাহিম

সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে মুক্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। তিনি বলেন, ‘২০ দলীয় জোটের নেত্রী বিএনপি চেয়ারপারসন গুরুতর অসুস্থ অবস্থায় দিন পার করছেন। আমি খালেদা জিয়ার প্রতি সম্মান জানাচ্ছি, তার সুচিকিৎসার সুযোগ করে দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি।’

শুক্রবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর নিউ ডিওএইচএসে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে কল্যাণ পার্টির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন ইবরাহিম। অনুষ্ঠানে উপস্থিত হয়ে দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানান বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, জাগপার ভাইস চেয়ারম্যান রাশেদ প্রধান।

ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভেচ্ছা জানান—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির স্থায়ী কমিটির সদস্য ফোরকান ইবরাহিম, ভারপ্রাপ্ত মহাসচিব নুরুল কবির ভূইয়া পিন্টু, সহ-সভাপতি শাহিদুর রহমান তামান্না প্রমুখ।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের