মতিউর রহমানের বিরুদ্ধে মামলা হয়রানিমূলক: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২০, ০২:১৬আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ০২:২৬

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে করা মামলার চার্জশিট দেওয়ার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘ঘটনার দিন ওই অনুষ্ঠানে মতিউর রহমান উপস্থিত না থাকলেও তাকে জড়িয়ে মামলা এবং পরবর্তীতে দ্রুততার সঙ্গে চার্জশিট প্রদান করা হয়। এটি যে একটি হয়রানিমূলক পদক্ষেপ এবং মতিউর রহমান ও প্রথম আলোকে চাপে রাখার অপকৌশল তা সহজেই বোধগম্য।’



শনিবার (৫ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রথম আলোর সহযোগী প্রকাশনা কিশোর আলোর একটি অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ছাত্রের মৃত্যুর ঘটনায় মামলাটি করা হয়।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘বর্তমান সরকার গণতন্ত্র, সুশাসন ও জনঅধিকার সংকুচিত করে দুঃশাসন এবং কর্তৃত্ববাদী শাসন কায়েম করছে। কর্তৃত্ববাদী এই শাসনে দেশে গণমাধ্যম, সাংবাদিক ও নাগরিকদের বাক-স্বাধীনতাসহ স্বাধীন মত প্রকাশের পথ সংকুচিত করা হয়েছে।’

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘মতিউর রহমান একজন স্বনামধন্য সম্পাদক। দীর্ঘ দিনের সাংবাদিকতা ও সম্পাদনায় তিনি গণমাধ্যমকে গণমানুষের দর্পণে পরিণত করার চেষ্টা করছেন।’

তার বিরুদ্ধে এমন হয়রানিমূলক পদক্ষেপ সংবাদপত্রের স্বাধীনতাকে আরও শৃঙ্খলিত, সংকুচিত এবং হুমকির মধ্যে ফেলেছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

 

/এসটিএস/এনএস/টিটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী