সাম্প্রদায়িক অপশক্তির মূল উৎপাটনই শহীদ বুদ্ধিজীবী দিবসের শপথ: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২০, ১৪:৩২আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ১৪:৫৯

মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আওয়ামী লীগের শ্রদ্ধা (ছবি: ফোকাস বাংলা) সাম্প্রদায়িক অপশক্তিগুলো এখনও ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। তাদের বিষবৃক্ষের ঢালপালা এখনও বিস্তার করে আছে বলে তিনি মন্তব্য করেন। ওবায়দুল কাদের মুক্তিযুদ্ধের স্বপক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তির সমূলে মূল উৎপাটিত করাই হবে শহীদ বুদ্ধিজীবী দিবসের শপথ।’

আজ সোমবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের

জিয়াউর রহমানের ভাস্কর্য নিয়ে বিএনপি নেতারা কেন নিরব- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘বিএনপির নিরবতা পালন করার পেছনের মূল কারণ হচ্ছে তারা পেছন থেকে জঙ্গিবাদকে মদত দিচ্ছে এবং পৃষ্ঠপোষকতা করছে।’

পরে তিনি ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন।

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী