চিনিকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি চরমোনাই পীরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২০, ২০:২৮আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ২২:১৬

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (ছবি: সাজ্জাদ হোসেন)

চিনিকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন চরমোনাই পীর ও  ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, ‘আগে থেকে আখ চাষিদের সিদ্ধান্তের কথা না জানিয়ে চিনিকল বন্ধের ঘোষণা দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন,  ‘আখ চাষিরা তাদের সর্বস্ব দিয়ে আখ চাষ করেছেন। এখন আখ বিক্রির মৌসুমে হঠাৎ করে ছয় চিনিকল বন্ধের সিদ্ধান্ত চরম অমানবিক। এধরনের অপরিণামদর্শী সিদ্ধান্ত বাতিল করতে হবে।  চিনিকলগুলোকে ন্যায্যমূল্যে আখ কিনে নিতে হবে। আর তার ব্যবস্থা সরকারকেই করতে হবে।’

আখ চাষিদের আন্দোলনের প্রতি সমর্থন ব্যক্ত করে মুফতি রেজাউল বলেন, ‘চাষিদের সব দাবি অবিলম্বে মেনে নিতে হবে। রাষ্ট্রায়ত্ত ছয়টি চিনিকল বন্ধ করার জন্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তা বাতিল করতে হবে। চিনিকল বন্ধের সিদ্ধান্ত আত্মঘাতী এবং এটি উন্নয়নের ধারা ব্যাহত করবে। সিস্টেম লস এবং দুর্নীতি বন্ধ করতে না পেরে চিনিকল বন্ধ করা কোনও সমাধান নয়। আখ মাড়াই ও চিনি উৎপাদনের মৌসুম শুরু হয়েছে। এমনই একটি মুহূর্তে এই ঘোষণা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সরকার যদি এই সিদ্ধান্ত কার্যকর করে, তাহলে হাজার হাজার শ্রমিক তাদের কর্ম হারিয়ে রাস্তায় বসবেন। সরকারের প্রতি আহ্বান, কীভাবে চিনিকলগুলো লোকসানের হাত থেকে রক্ষা করা যায়, তার জন্য পদক্ষেপ নিন। বন্ধ চিনিকলের আশপাশের আখ চাষিদের বড় ধরনের লোকসান হবে। চাষিদের লোকসানের হাত থেকে বাঁচানো রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য।’

/সিএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের