পাকিস্তান সৃষ্টির শুরু থেকেই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: আমু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২০, ১৩:১৫আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ১৩:১৫

আমির হোসেন আমু দেশ বিভাগের পর পাকিস্তান সৃষ্টির শুরু থেকেই তারা (তৎকালীন পশ্চিম পাকিস্তান, বর্তমানে পাকিস্তান) আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, চৌদ্দ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। শনিবার (২৬ ডিসেম্বর) ‘বিজয়ের ৪৯ বছরে পাকিস্তানের চেয়েও সমৃদ্ধি, ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে এগিয়ে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। সভার আয়োজন করে বাংলাদেশ সোস্যাল এক্টিভিস্ট ফোরাম (বিএসএএফ)।

ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বাংলাদেশের সৃষ্টি এবং স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কে আলোকপাত করেন আমির হোসেন আমু। চৌদ্দ দলের এই মুখপাত্র বলেন, ‘পাকিস্তানিরা একাত্তরের আগে থেকেই ষড়যন্ত্র করে আসছিল। দেশ উন্নয়নের পথে যখন এগিয়ে চলেছে তখনও তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। পাকিস্তানের সঙ্গে থাকলে আজ আমরা কোথায় থাকতাম? দেশের উন্নয়ন প্রমাণ করেছে সে সময় বঙ্গবন্ধুর নেতৃত্ব, আমাদের মুক্তিযুদ্ধ সঠিক ছিল।’

এ সময় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য মানিক লাল ঘোষ, মাসুম বিল্লাহ, বাংলাদেশ জনতা ফ্রন্টের সভাপতি আবু আহাদ আল মামুন, লোকশক্তি পার্টির চেয়ারম্যান শাহিকুল আলম টিটু, জাতীয় গণতন্ত্র লীগের সভাপতি এমএ জলিল, বিএসএএফ এর সমন্বয়ক শেখ জনি ইসলাম প্রমুখ।

/বিআই/আইএ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের