ছাত্রলীগের জরুরি সভায় হট্টগোল

ঢাবি প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২০, ২৩:২৮আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ০০:১৩

ছাত্রলীগের জরুরি সভায় হট্টগোল প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক জরুরি সভা আহ্বান করেছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। সেখানে জ্যেষ্ঠ দুই নেত্রী কর্তৃক কনিষ্ঠ নেত্রীর ওপর হামলার ঘটনার বিচার নিয়ে পক্ষে-বিপক্ষে মতামত দিয়ে হট্টগোল সৃষ্টি হয়।
রবিবার (২৭ ডিসেম্বর) ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সভায় এ ঘটনা ঘটে। সভায় উপস্থিত থাকা একাধিক কেন্দ্রীয় নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।
ছাত্রলীগ সূত্রে জানা যায়, সভায় আলোচনার একপর্যায়ে ছাত্রলীগের সহ-সভাপতি সোহান খান রোকেয়া হল শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফাল্গুনী দাস তন্বীর ওপর হামলার ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। এ সময় সেখানে উপস্থিত ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামস-ই নোমান ওই ঘটনায় অভিযুক্ত বেনেজির হোসেন নিশির পক্ষ নিয়ে কথা বলতে গিয়ে সোহান খানের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এতে তিনি উপস্থিত অন্য নেতাদের তোপের মুখে পড়েন। এ সময় সভায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। হামলার ঘটনায় অভিযুক্ত আরেক নেত্রী হলেন বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াসমিন শান্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্রলীগ নেতা জানান, উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য তার বক্তব্যে বলেন, তন্বীর ওপর যে হামলা হয়েছে এটি সত্যিই নিন্দনীয় ও সাংগঠনিক শৃঙ্খলাবহির্ভূত কাজ। তন্বী সুস্থ হলে ভুক্তভোগী ও অভিযুক্তদের একসঙ্গে নিয়ে বসে বিষয়টি সমাধান করবেন বলে পরিস্থিতি শান্ত করেন তিনি।
প্রসঙ্গত, অভ্যন্তরীণ বিষয় নিয়ে গত ২২ ডিসেম্বর মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ও বঙ্গবন্ধু টাওয়ার এলাকায় বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফাল্গুনী দাস তন্বীকে বেদম মারধরের অভিযোগ উঠেছে সংগঠনের কেন্দ্রীয় ও হল পর্যায়ের জ্যেষ্ঠ ওই দুই নেত্রীর বিরুদ্ধে। মারধরের শিকার নেত্রীর অভিযোগ, তার মুঠোফোনও ছিনতাই করা হয়েছে। তবে অভিযুক্ত দুই নেত্রী দাবি করেন, তারা তাকে ‘শাসন’ করেছেন।
জানা গেছে, আজকের সভায় আলোচনার বিষয় ছিল ৪ঠা জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির শূন্যপদে পদায়ন, তন্বীর ওপর হামলার বিষয়, জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন।
আগামী ৪ঠা জানুয়ারির আগে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে কথা বলে শূন্যপদে পদায়ন করা হবে বলে সভা সূত্রে জানা যায়। সভায় এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত পরিসরে ভার্চুয়ালি করার সিদ্ধান্ত হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানটি রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে হওয়ার কথা রয়েছে।
সার্বিক বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়কে ফোন দিলে তিনি রিসিভ করেননি।
তবে সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সভায় অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান এবার সীমিত পরিসরে হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হবেন।’

/এসআইআর/এমআর/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম