নতুন বছরে কেমন বাংলাদেশ চায় আওয়ামী লীগ?

মাহবুব হাসান
২৯ ডিসেম্বর ২০২০, ২০:৫৬আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ১৬:২১

আওয়ামী লীগ করোনার ডামাডোলেই কেটে গেল ২০২০। আসছে ২০২১। আর তাই নতুন বছরে যাবতীয় সমস্যা ও কোভিড-মুক্ত বাংলাদেশ দেখতে যায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি রোহিঙ্গা সমস্যার সমাধান ও প্রাণোচ্ছ্বল উৎসবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীও পালন করতে চায় দলটি। করোনার কারণে মুজিববর্ষের যেসব অনুষ্ঠান করা যায়নি সেগুলো সম্পন্ন করা এবং সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করে সমৃদ্ধ বাংলাদেশের পথে এগিয়ে যাওয়াকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে আওয়ামী লীগ।


দলের শীর্ষ নেতারা বলছেন, গত এক দশকে দেশে যেভাবে উন্নয়ন কর্মকাণ্ড চলেছে, করোনার কারণে তাতে কিছুটা বাধা পড়েছে। তবে বছরের শেষ দিকে এসে আবার পূর্ণ উদ্যমে উন্নয়নকাজ চলছে। এই ধারায় আরও গতি আনতে চান তারা। তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন হয়েছে। এখন অসাম্প্রদায়িক দেশ গড়ে তুলতে হবে। দেশ থেকে অপশক্তি দূর করতে হবে।
দলটির সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পদ্মা সেতু দৃশ্যমান। আনুষাঙ্গিক অন্যান্য কাজ শেষ করতে হবে। এই সেতু উদ্বোধন হলে দক্ষিণাঞ্চলের ২৯ জেলার মানুষের সামনে নতুন দিগন্ত উম্মোচন হবে। পুরো দেশের মানুষ এর সুফল ভোগ করবে। পাশাপাশি অন্যান্য মেগাপ্রজেক্ট এবং গ্রামের উন্নয়নে যেসব প্রকল্প চলছে সেগুলো সম্পন্ন করার প্রতি মনোযোগ দেওয়া হবে।’
তার মতে, বাংলাদেশ সরকার করোনা মহামারি খুব ভালোভাবে মোকাবেলা করেছে। যার স্বীকৃতি বিশ্ব স্বাস্থ্য সংস্থাও দিয়েছে। এই অবস্থা অব্যাহত রাখার পাশাপাশি যত দ্রুত সম্ভব ভ্যাকসিন এনে কোভিড পুরোপুরি নির্মূল করতে কাজ করবেন তারা।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘দেশবাসীর প্রতি আওয়ামী লীগের অঙ্গিকার হলো অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ ও সম্প্রীতির দেশ গড়ে তোলা। গণতন্ত্রকে আরও বিকশিত করা। দেশের মানুষকে একটি শান্তিপূর্ণ দেশ উপহার দেওয়া। এসব লক্ষ্য সামনে রেখেই আওয়ামী লীগ ২০২১ সালে কাজ করবে।’
অবশ্য আওয়ামী লীগের অন্যতম সাংগঠনিক সদস্য এবং জাতীয় সংসদের হুইপ সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন মনে করেন, আওয়ামী লীগে নতুনত্বের কিছু নেই। পুরাতন ধারাকেই ধারণ করে অধিকতর গণমুখী করে দল ও সরকারকে এগিয়ে নেওয়াই হবে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। কেননা দলের ঘোষণাপত্র এবং নির্বাচনি ইশতেহারে কর্মপরিকল্পনা সুস্পষ্টভাবে উল্লেখ আছে। উন্নয়ন-সমৃদ্ধি একদিনের বিষয় নয়। এটি দীর্ঘস্থায়ী প্রক্রিয়া। সেটা মাথায় রেখে দীর্ঘস্থায়ী পরিকল্পনা নিয়ে গত কয়েক বছর ধরেই কাজ চলছে। অনেকগুলো মেগা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এখন সেগুলোকে বেগবান করে দ্রুত বাস্তবায়ন করায় মনযোগী হতে হবে। তা হলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গড়ে উঠবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।’

/এফএ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম