‘সমাবেশে গ্রেফতার’ ৫০ নেতাকর্মীর মুক্তি চেয়েছেন মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০২০, ১৯:০৩আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ১৯:০৩

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ছবি: সালমান তারেক শাকিল) একাদশ জাতীয় সংসদের দুই বছর পূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির কর্মসূচি শেষে অন্তত ৫০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও অন্তত ৭০ নেতাকর্মী পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন বলেও তিনি দাবি করেন।

বুধবার (৩০ ডিসেম্বর) বিএনপির কেন্দ্র ঘোষিত ‘গণতন্ত্র হত্যা দিবসের’ সমাবেশ হয় প্রেস ক্লাবের সামনে। এর পরই আটক ও লাঠিচার্জের ঘটনা ঘটে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করেন ফখরুল। প্রেস ক্লাবের সামনে বিএনপির সমাবেশ (ছবি: নাসিরুল ইসলাম)

বিএনপির মহাসচিব বলেন, ‘বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের অব্যাহত গতিতে গ্রেফতারের মাধ্যমে সমগ্র দেশে পুলিশি রাজত্ব প্রতিষ্ঠিত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এবং দেশব্যাপী বিএনপি’র শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদানসহ নেতাকর্মীদের গ্রেফতার ও হামলা চালিয়ে আহত করেছে পুলিশ।’

সরকারের আদেশে এসব গ্রেফতার ও লাঠিচার্জ হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। বিবৃতিতে অবিলম্বে নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান বিএনপির মহাসচিব।

আরও পড়ুন- সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

/এসটিএস/এফএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের